A. Nayan
A. Nayan
1 Jun 2026 (2 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ৭ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ১৯🏫 বোর্ড: কুমিল্লা শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো বিন্দুউৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

উত্তর:

সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের সময় প্রতিটি আলোকরশ্মি দর্পণ থেকে প্রতিফলিত হয়ে এমনভাবে ফিরে যায়, যেন তা দর্পণের পিছনে সমান দূরত্বে একটি অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। এই প্রতিবিম্ব বাস্তব না হলেও আমাদের চোখ সেই রশ্মিকে সরলরেখা মনে করে পিছনে অবস্থিত বলে ধরে। ফলে সমতল দর্পণে বস্তুর ডান দিক বাম দিকে এবং বাম দিক ডান দিকে দেখা যায়। অর্থাৎ, সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন হয়।

উত্তর:

এখানে, ফোকাস দূরত্ব, f=PF=8 cm

লক্ষ্যবস্তুর দূরত্ব, u=PO=12 cm

প্রতিবিম্বের দূরত্ব, v= ?

আমরা জানি,

1u+1v=1f

বা, 1v=(1f1u)

বা, v=(1f1u)1=(18112)1=24 cm

অতএব, উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের অবস্থান দর্পণ হতে 24 cm সামনে।

উত্তর:

১ম ক্ষেত্রে,

বিম্বের দূরত্ব, v = 24 cm ['গ' হতে প্রাপ্ত]

∴ বিবর্ধন,

m1=|v1u1|=|2412|=2

এখানে,

দর্পণ হতে বন্তুর দূরত্ব, u2=6 cm

ফোকাস দূরত্ব, f=8 cm

২য় ক্ষেত্রে, বিম্বের দূরত্ব v2 হলে,

1u2+1v2=1f

বা, 1v2=1816

বা, 1v2=3424

বা, 1v2=124

v2=24 cm

∴ বিবর্ধন,

m2=|v2u2|=|246|=4

অর্থাৎ, m2>m1

সুতরাং, উদ্দীপক অনুসারে ২য় ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে। 

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)”