A. Nayan
A. Nayan
31 May 2026 (3 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ২১🏫 বোর্ড: কুমিল্লা শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের একভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে।

উত্তর:

ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। নিউটনের ৩য় সূত্রানুসারে, একটি বস্তু, অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে, অপর বস্তুটিও ১ম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। অর্থাৎ, প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেমন, আমরা যখন হাটি তখন আমরা মাটির উপর ক্রিয়াবল প্রয়োগ করি। মাটিও সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আমাদের উপর প্রয়োগ করে। ফলে আমরা হাটতে পারি। দেখা যাচ্ছে, মাটির উপর ক্রিয়া বল ও আমাদের উপর প্রতিক্রিয়া বল কাজ করে। অর্থাৎ, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না।

উত্তর:

উদ্দীপকের তালিকা হতে, (0-20 s)-এ বেগ ও সময় একই হারে বৃদ্ধি পেয়েছে। সুতরাং, এই অংশে গাড়ি সমত্বরণে যায়।

(020 s)-এ অতিক্রান্ত দূরত্ব,
এখানে,

s1=(u+v2)t

=(0+82)×20=80 m

আদিবেগ, u=0 m s1

শেষবেগ, v=8 m s1

সময়, t=20 s

আবার, (20 s - 30 s)-এ বেগ একই থাকে। সুতরাং, (20 s-30 s) সমবেগে যায়।

(20s30s) - এ অতিক্রান্ত দূরত্ব,
এখানে,

s2=vt

=8×10=80 m

বেগ, v=8 m s1.

সময়, t=3020=10 s

এবং ( 30 s40 s )-এ গাড়িটির বেগ হ্রাস পায়। সুতরাং, এই অংশে গাড়ি সমমন্দনে যায়।

(30 s40 s)-এ অতিক্রান্ত দূরত্ব,

এখানে,

s3=(u+v2)t

=(8+42)×10=60 m

আদিবেগ, u=8 m s1

শেষবেগ, v=4 m s1

সময়, t=4030=10 s

40 s-এ গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব,

s=s1+s2+s3=80+80+60=220 m

অতএব, গাড়িটি 40 s এ মোট 220 m দূরত্ব অতিক্রম করে।

উত্তর:

উদ্দীপকের সারণি হতে বেগ-সময় লেখচিত্র অঙ্কন করে পাই,

লেখচিত্র হতে পাই, (0-20 s)-এ বেগ সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়। সুতরাং, এই সময়ে গাড়ি সমত্বরণে চলে।

ত্বরণ, a1=vut2t1=80200=0.4 m s2

আবার, ( 20 s30 s )-এ গাড়িটির বেগ একই তথা 8 m s1 থাকে। অর্থাৎ, সমবেগে চলে। সুতরাং, এ অংশের ত্বরণ শূন্য। এবং (30 s - 40 s)-এ গাড়িটির বেগ সরলরেখিকভাবে হ্রাস পায়। সুতরাং, এ অংশে গাড়িটি সমমন্দনে চলে।

ত্বরণ,a2=vut2t1=484030=0.4 m s2

অতএব, উদ্দীপকের গাড়িটি ১ম 20 s -এ 0.4 m s2 সমত্বরণে চলার পর ( 20 s30 s ) সময়ে 8 m s1 সমবেগে চলে এবং সর্বশেষ 10 s -এ 0.4 m s2 সমমন্দনে চলে।

3 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”