A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৯৩🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি রাসায়নিক বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের ভর ও মোট বিক্রিয়কের ভরের অনুপাতকে পরমাণু অর্থনীতি (Atom Economy) বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Na গ্রুপ-1 এর মৌল এবং এটি পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষারীয় NaOH যৌগ উৎপন্ন করে। 

আবার NaOH অম্লের অম্লত্বকে বিনষ্ট করতে পারে এবং বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। 

তাই সোডিয়াম মৌলকে ক্ষার ধাতু বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের সর্বশেষ শক্তিস্তর হলো ৪র্থ শক্তিস্তর। N শেল দ্বারা ৪র্থ শক্তিস্তর বুঝায়। নিচে ৪র্থ শক্তিস্তরে l ও m এর মান হিসাব করে ।মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা হলো- 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ১১তম ও ১৯তম ইলেকট্রন আউফবাউ নীতি 'ও পাউলির বর্জন নীতি সমর্থন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
আউফবাউ নীতি অনুসারে, ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটালে এবং পরে উচ্চশক্তির অরবিটালে গমন করে। দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্নশক্তির আর কোনটি উচ্চশক্তির তা (n+l) এর মানের ওপর নির্ভর করে। যার (n+l)' এর মান কম সেটি নিম্নশক্তির অরবিটাল। 3d এবং 4s অরবিটালের জন্য (n+l)  এর মান নিম্নরূপ : 

3d অরবিটালে : n=3,l=2∴n+l=3+2=5
4s অরবিটালে : n=4,l=0∴n+l=4+0=4 

সুতরাং, 3d এর চেয়ে 4s অরবিটালের শক্তি কম (4s < 3d) হওয়ায় পটাসিয়ামের 19 তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে স্থান গ্রহণ করে। ফলে K(19) এর ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 

K(19)→1s22s22p63s23p64s1 

3d অপেক্ষা 4s অরবিটালের শক্তি কম হওয়ায় 19 তম ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে আউফবাউ নীতি অনুসারে 4৪-এ প্রবেশ করেছে।
আবার ১১তম ইলেকট্রনের ক্ষেত্রে, ২য় শক্তিস্তরে 2d অরবিটাল না থাকায় ২য় শক্তিস্তর পূরণ করে পরবর্তী শক্তিস্তর ৩য় শক্তিস্তরে ১১তম ইলেকট্রন প্রবেশ করেছে, যা আউফবাউ নীতি সমর্থন করে।
অপরদিকে, পাউলির বর্জন নীতি অনুসারে, "একই পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তিনটি মান একই হলেও ৪র্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। উদ্দীপকের মৌলটির ১১ তম ও ১৯ তম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ 

দেখা যাচ্ছে, উদ্দীপকের মৌলটির ১১ তম ও ১৯ তম ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে তিনটি (l,m,s) কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও ৪র্থ কোয়ান্টাম সংখ্যার মান (n) ভিন্ন। অর্থাৎ এটি পাউলির বর্জন নীতি সমর্থন করে।
সুতরাং, উদ্দীপকে উল্লেখিত ইলেকট্রন দুটি আউফবাউ নীতি ও পাউলির বর্জন নীতিকে সমর্থন করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”