| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
বাংলাদেশে তথ্য অধিকার আইন ২০০৯ সালের ৫ এপ্রিল প্রণীত হয়।
মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি, যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।
ছকের প্রদত্ত '?' চিহ্নিত স্থানে আইনগত অধিকার নির্দেশ করে।
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলা হয়। আইনগত অধিকারের ক্ষেত্রে থাকে রাষ্ট্রীয় স্বীকৃতি। এই অধিকার বিনষ্টকারীকে শাস্তি দেওয়া হয়। সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, বাকস্বাধীনতার অধিকার ইত্যাদি আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। পৌরনীতি ও সুশাসনে আইনগত অধিকারই অধিক গুরুত্ব ও মর্যাদা লাভকরে। আইনগত অধিকারের কয়েকটি রূপ পরিলক্ষিত হয়। যেমন- সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার।
উদ্দীপকের ছকচিত্রে '?' চিহ্নিত স্থানে আইনগত অধিকার বসবে। কারণ একটি রাষ্ট্রে নাগরিক যেসব অধিকার ভোগ করে তার একটি হলো নৈতিক অধিকার এবং অন্যটি হলো আইনগত অধিকার। আবার সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার, আইনগত অধিকারেরই ভিন্নরূপ।
সুতরাং এ থেকে সহজেই বোঝা যায়, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে আইনগত অধিকার যথোপযুক্ত।
উদ্দীপকে নাগরিকের আইনগত অধিকারের কথা বলা হয়েছে। উক্ত অধিকার ভোগের জন্য নাগরিককে রাষ্ট্রের প্রতি বিভিন্ন কর্তব্যসমূহ পালন করতে হয়।
আইনগত অধিকার ভোগ করতে হলে নাগরিককে বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। কারণ, অধিকার ও কর্তব্য নাগরিকতার দুটি দিক। - নাগরিকের যেমন অধিকার আছে তেমন কর্তব্যও আছে। তাই আইনগত অধিকার ভোগ করার পাশাপাশি নাগরিকদের বেশকিছু নৈতিক ও আইনগত কর্তব্যও পালন করে থাকে। নাগরিকদের নৈতিক কর্তব্যের মধ্যে রয়েছে- সন্তানদের শিক্ষা প্রদান, সততার সাথে ভোটদান, রাষ্ট্রের সেবা করা, বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে যাওয়া ইত্যাদি। আইনগত কর্তব্যের আবার কিছু ভাগ রয়েছে-সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য ও অর্থনৈতিক কর্তব্য। পরিবার, সন্তান ও সমার্জের প্রতি কর্তব্য, প্রতিবেশীদের সাহায্য করা, সামাজিক প্রতিষ্ঠান গঠন করা, সামাজিক নীতিমালার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করা ইত্যাদি হলো নাগরিকদের সামাজিক কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগে সৎ থাকা, রাষ্ট্রের কল্যাণে সেবামূলক কাজ করা, সরকারি কাজ যথাযথভাবে পালন করা, জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি হলো নাগরিকগণের রাজনৈতিক কর্তব্য। এছাড়া নাগরিকদের বেশকিছু অর্থনৈতিক কর্তব্যও পালন করতে হয়। যেমন- খাজনা ও কর প্রদান করা, ব্যবসায়-বাণিজ্য করা, কৃষি উৎপাদনে অংশগ্রহণ করা, শিল্পকারখানা গড়ে তোলা, জনকল্যাণে অর্থের যোগান দেওয়া ইত্যাদি।
আলোচনা শেষে বলা যায়, নাগরিক অধিকার ভোগ করার জন্য নাগরিককে অবশ্যই বিভিন্ন কর্তব্য পালন করতে হয়।