A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘D, E এবং…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

D, E এবং G তিনটি জৈব যৌগ যাদের সাধারণ সংকেত যথাক্রমে CnH2n+2,CnH2n এবং CnH2n+1COOH[n=2]

উত্তর:

যে সকল জৈব যৌগে অ্যালডিহাইডমূলক (- CHO) উপস্থিত থাকে তাকে অ্যালডিহাইড বলে।

উত্তর:

1 হতে 4 কার্বনবিশিষ্ট হাইড্রোকার্বনসমূহকে পেট্রোলিয়াম গ্যাস বলে। সাধারণত পেট্রোলিয়ামে ২% পেট্রোলিয়াম গ্যাস থাকে এবং এসব গ্যাসের স্ফটনাঙ্ক 0°C হতে 20°C পর্যন্ত। এসব গ্যাসসমূহকে চাপ প্রয়োগের মাধ্যমে তরলে রূপান্তরিত করে সিলিন্ডার ভর্তি করা হয়, যা রান্নার কাজে ব্যবহৃত হয়। আর একেই LGP (Liquefied Petroleum Gas) বলে। 

উত্তর:

উদ্দীপকে 'G' হলো কার্বক্সিলিক এসিড যার সাধারণ সংকেত CnH2n+1COOH এবং 'D' হলো অ্যালকেন যার সাধারণ সংকেত CnH2n+2 । ' G ' ও ' D ' এর ক্ষেত্রে n=2, বিধায় যৌগ দুইটি যথাক্রমে C2H5COOHC2H6 । নিম্নে প্রোপানয়িক এসিড হতে ইথেন প্রস্তুতি সমীকরণসহ উপস্থাপন করা হলো-

প্রোপানয়িক এসিড সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানয়েট উৎপন্ন করে।

উত্তর:

উদ্দীপকের 'E' যৌগটি হলো অ্যালকিন যার সাধারণ সংকেত CnH2n এবং 'D' যৌগটি হলো অ্যালকেন যার সাধারণ সংকেত CnH2n+2 । ' E ' ও ' D ' এর ক্ষেত্রে n=2 । বিধায় যৌগ দুইটি যথাক্রম C2H4C2H6 । সুতরাং C2H4 যৌগটি সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও C2H6 যৌগটি তা করে না- নিম্নে বিষয়টি বিশ্লেষণ করা হলো-

ইথিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ায় এতে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। আর এ বন্ধনে 1টি সিগমা ও 1টি পাই বন্ধন থাকে। সিগমা শক্তিশালী বন্ধন হওয়ায় তা সহজে ভাঙে না বরং পাই দুর্বল প্রকৃতির বন্ধন হওয়ায় তা সহজেই হাইড্রোজেন, হ্যালোজেন কিংবা হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘D, E এবং…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”