A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ডায়াবেটিসের চিকিৎসায় জৈব…’ সিলেট বোর্ড ২০২৩ – জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জীবপ্রযুক্তি🔢 সৃজনশীল নং ২৬🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ডায়াবেটিসের চিকিৎসায় জৈব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত এক ধরনের হরমোন ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রেও এ ধরনের প্রযুক্তির অবদান অপরিসীম।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অনু থাকে তাই প্লাজমিড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মিডিয়ামে এক্সপ্লান্ট তথা টিস্যু স্থাপনের পর পত্রটিকে একটি বৈদ্যুতিক আলো, তাপমাত্রা ও আপেক্ষিক আদ্রর্তা নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। কয়েকদিন পর টিস্যুটি বারবার বিভাজিত হয়ে একটি অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছে পরিণত হয় একে ক্যালাস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিন হরমোন তৈরির প্রক্রিয়াটি হলো- রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। বর্তমানে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হয়। নিচে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরির প্রক্রিয়াটি চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের শেষ বাকাটি হলো কৃষিক্ষেত্রে জৈবপ্রযুক্তি তথা রিকম্বিকনেন্ট DNA প্রযুক্তির অবদান অপরিসীম। নিচে বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো- 

১. অধিক ফলনশীল শস্য উৎপাদনে: চাষাবাদকৃত ফসলের কোনো প্রজাতির মধ্যে সালোকসংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন সংবন্ধনে ক্ষমতাসম্পন্ন, ফল অধিক পুষ্টকরণ ইত্যাদি বৈশিষ্ট্য স্থানান্তরের মাধ্যমে অধিক ফলনশীল জাত উৎপাদন করা যায়। 

২. পুষ্টিগুণ বৃদ্ধিতে: ধানে β-ক্যারোটিন সমৃদ্ধ জিন স্থানান্তরের মাধ্যহে সোনালী ধান উদ্ভাবনের মাধ্যমে চালের পুষ্টিগুণ বাড়ানো হয়েছে। 

৩. আগাছনাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টিতে: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে Streptomyces hygroscopicus নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা জিন টমেটো, তামাক ও আলুতে স্থানান্তর করে আগাছানাশক প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়েছে।

৪. রোগপ্রতিরোধী জাত উদ্ভাবনে: টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাসের CP জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করছে। 

৫. দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে: জোনাকি পোকার আলো সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে. প্রতিস্থাপনের ফলে তামাক গাছ থেকে আলো বিচ্ছুরিত হয়। 

৬. বীজহীন ফল সৃষ্টিতে: বর্তমানে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে যেমন- জাপানে বীজহীন তরমুজ, আঙুর উৎপাদন। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ডায়াবেটিসের চিকিৎসায় জৈব…’ সিলেট বোর্ড ২০২৩ – জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”