A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দ্বাদশ শ্রেণির একজন…’ ২০২৬ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১৫৫📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী একটি টেস্টটিউবে ঝাঁঝালো গন্ধযুক্ত A গ্যাসকে সর্বোৎকৃষ্ট পোলার দ্রাবক B-তে নেয়ার সাথে সাথে গ্যাসটি দ্রবীভূত হয়ে গেলো এবং তাতে অল্প নেসলার বিকারক যোগ করায় বাদামী অধঃক্ষেপ উৎপন্ন হলো। সে ল্যাবে MCl3 যৌগটি দেখলো যেখানে M এর পারমাণবিক সংখ্যা 5। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Na+ ও Ne এর মধ্যে Na+ এর আয়নিকরণ শক্তি বেশি। কারণ উভয়ের মধ্যে 10 টি করে ইলেকট্রন থাকলেও এদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার ভিন্নতা রয়েছে।

Na+ আয়নের নিউক্লিয়াসে 11 টি প্রোটন থাকে, যা এর 10 টি ইলেকট্রনকে অত্যন্ত প্রবল আকর্ষণ বল দ্বারা আবদ্ধ করে রাখে। অন্যদিকে, Ne পরমাণুর নিউক্লিয়াসে 10 টি প্রোটন থাকে, যা এর 10 টি ইলেকট্রনকে Na+ অপেক্ষা তুলনামূলক কম বলে আকর্ষণ করে।

কেন্দ্রীয় নিউক্লিয়াসের এই কার্যকরী পারমাণবিক চার্জ বেশি হওয়ার কারণে, Na+ থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে Ne অপেক্ষা অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ, Ne অপেক্ষা Na+ এর আয়নিকরণ শক্তি বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, MCl3 যৌগটি বোরন ট্রাইক্লোরাইড (BCl3); যেখানে M এর পারমাণবিক সংখ্যা 5। নিম্নে সংকরায়ন প্রক্রিয়ার মাধ্যমে BCl3 যৌগের গঠন আকৃতি ব্যাখ্যা করা হলো- 

B(5)→1 s22 s22px12py02pz0 B∗(5)→1 s22 s12px12py12pz0 

BCl3 যৌগের কেন্দ্রীয় পরমাণু sp2 সংকরায়ন ঘটায় একটি 2 s এবং 2 টি 2 p অরবিটাল সংমিশ্রিত হয়ে 3 টি সমশক্তির sp2 সংকর অরবিটার গঠন করে। 

পরে প্রতিটি sp2 সংকর অরবিটালের সাথে Cl এর 3pz1 অরবিটাল মুখোমুখি অধিক্রমণে B−Cl বন্ধন গঠনের মাধ্যমে BCl3 অণু গঠিত হয় । 

BCl3 যৌগটির জ্যামিতিক গঠন ত্রিভুজাকৃতি এবং বন্ধন কোণের মান 120∘ । সুতরাং BCl3 যৌগের গঠন আকৃতি ব্যাখ্যা করতে সংকরায়ন ধারণা অপরিহার্য। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, A ও B যৌগ যথাক্রমে অ্যামোনিয়া (NH3) ও পানি (H2O)। যৌগদ্বয়ে sp3 সংকরণ ঘটলেও জ্যামিতিক গঠন আকৃতি ও বন্ধন কোণ ভিন্ন হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো।

NH3 অণুর আকৃতি : NH3 এর কেন্দ্রীয় পরমাণু N এর সংকরণ sp3 প্রকারের। এর sp 3 সংকরণের ফলে চারটি সমতুল্য সংকর অরবিটাল সৃষ্টি হয়। এ চারটি sp3 সংকর অরবিটালের তিনটি অরবিটাল হাইড্রোজেনের Is 1  অরবিটাল দ্বারা অধিক্রমিত হবে এবং চতুর্থ অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। এ কারণে, NH3 অণুর আকৃতি sp3 সংকরণ হওয়া সত্ত্বেও ত্রিকোণাকার পিরামিউীয় এবং লোনপেয়ার ও বোন্ডপেয়ার বিকর্ষণ এর কারণে বন্ধন কোণ চতুস্তলকের বন্ধন কোণ 109∘28′ অপেক্ষা তত্ত্বীয়ভাবে কম হবে। NH3 অণুস্থ ∠HNH কোণের পরীক্ষালব্ধ মান 107∘ হয়। 

H2O অণুর আকৃতি : H2O এর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরণ sp3 প্রকারের। চারটি sp3 সংকর অরবিটালের দুটি অরবিটাল H2O অনুস্থ দুটি H পরমাণুর 1 s1 অরবিটালের সাথে অধিক্রমিত হবে এবং অবশিষ্ট দুটি sp3 অরবিটালে অক্সিজেনের দুজোড়া নিঃসঙ্গ মুক্ত ইলেকট্রন অবস্থান করবে। ফলে H2O অণুর আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি v অক্ষরের অনুরূপ হবে এবং ∠HOH বন্ধন কোণ 109∘28′ থেকে হ্রাস পেয়ে 104⋅5∘ হয়। এখানে লোনপেয়ারলোনপেয়ার বিকর্যণ ঘটে। 

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, NH3 ও H2O অণুর আকৃতি ভিন্ন। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দ্বাদশ শ্রেণির একজন…’ ২০২৬ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”