| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘দ্বিবীজপত্রী উদ্ভিদ প্রক্রিয়া১→…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

দ্বিবীজপত্রী উদ্ভিদ
একবীজপত্রী উদ্ভিদ
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
জিনোম হলো কোনো জীবের হ্যাপ্লয়েড ক্রোমোসোমে বিদ্যমান DNA এর সমষ্টি।
ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো-
১. কাদামাটিতে অক্সিজেনের অভাব পূরণের জন্য মাটির উপরের দিকে ওঠা শ্বাস মূল থাকে।
২. এদের ফলের মধ্যে জরায়ুজ অঙ্কুরোদগম হয়।
উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া-২ হলো হ্যাচ ও স্ল্যাক চক্র যা সংগঠনের জন্য দুই ধরনের ক্লোরোপ্লাস্ট প্রয়োজন হয় প্রথমটি মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট এবং দ্বিতীয়টি বান্ডল সিথ কোষের ক্লোরোপ্লাস্ট। নিচে তা বর্ণনা করা হলো-
১. ফসফোইনল কার্বোক্সিলেজ এনজাইমের সহায়তায় মেসোফিল কোষের ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বায়ুর এর সাথে বিক্রিয়া করে ৪-কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক অ্যাসিড তৈরি করে। এটি চক্রের প্রথম স্থায়ী যৌগ।
২. ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় অক্সালো এসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড বা অ্যাস্পার্টিক এসিডে পরিণত হয়। এখানে NADPH যুক্ত হয়ে NADP তৈরি করে।
৩. ম্যালিক অ্যাসিড বা অ্যাস্পার্টিক অ্যাসিড মেসোফিল কোষ থেকে প্লাজমোডেসমাটা দিয়ে বান্ডলসিথ কোষে প্রবেশ করে।
8. বান্ডলসিথ কোষে ম্যালিক অ্যাসিড বা অ্যাস্পার্টিক অ্যাসিড NADP এর উপস্থিতিতে পাইরুভিক এসিডে পরিণত হয়। এ সময় এবং উৎপন্ন হয়। এ বিক্রিয়ায় ডিকার্বোক্সিলেজ এনজাইম সহায়তা করে। এ বিক্রিয়ায় সৃষ্ট সরাসরি বান্ডলসিথ কোষের ক্যালভিন চক্রে ( চক্রে) অংশ গ্রহণ করে এবং রাইবুলোজ ১, ৫ বিসফসফেট কর্তৃক গৃহীত হয় এবং বিভিন্ন ধাপ অতিক্রমের মাধ্যমে গ্লুকোজ তথা শর্করা সৃষ্টি করে থাকে।
উপরের বর্ণনার আলোকে বলা যায হ্যাচ ও স্ল্যাক চক্রে দুই ধরনের ক্লোরোপ্লাস্টের প্রয়োজন হয়।
উদ্দীপকের প্রক্রিয়া দুটি যথাক্রমে ক্যালভিন চক্র বা উদ্ভিদ ও হ্যাচ ও স্ব্যাক চক্র বা উদ্ভিদ। নিচে এই প্রক্রিয়া দুটির মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো-