A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দ্বিস্তরী প্রাণীর গ্যাস্ট্রোডার্মিস…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৯৭🏢 প্রতিষ্ঠান ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দ্বিস্তরী প্রাণীর গ্যাস্ট্রোডার্মিস গহ্বরে এক ধরনের সবুজ জীব বাস করে। এই প্রাণীটির বিভিন্ন প্রকার চলন প্রক্রিয়া রয়েছে। এদের মধ্যে একটি হলো দ্রুত চলন প্রক্রিয়া।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ব্লাস্টুলা হলো হাইড্রার পরিস্ফুটনের একটি ধাপ। এই ধাপে মরুলার কোষগুলো একস্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা, গোলাকার ভূণে পরিণত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রাতে স্বনিষেক ঘটে না কারণ হাইড্রা সাধারণত এক লিঙ্গ বা উভলিঙ্গ প্রকৃতির হয়ে থাকে। উভলিঙ্গ হাইড্রাতে পুং ও স্ত্রী জননাঙ্গ বিদ্যমান থাকলেও উভয় লিঙ্গ একই সময়ে পরিপক্বতা লাভ করে না। তাই এক লিঙ্গ বা উভলিঙ্গ হাইড্রার নিষেকের জন্য অন্য একটি বিপরীত লিঙ্গের হাইড্রার প্রয়োজন হয়। আর এ কারণেই হাইড্রার দেহে স্বনিষেক ঘটে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চলনটি হলো হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া যা সমারসল্টিং বা ডিগবাজী চলন নামে পরিচিত। নিচে চলনটি ব্যাখ্যা করা হলো- 

যেসব প্রাণীর ভ্রূণের গ্যাস্টুলা পর্যায়ে কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে,সেগুলোকে দ্বিস্তরী প্রাণী বলে। Cnidaria পর্বের প্রাণীরা দ্বিস্তরী। Hydra এ পর্বের প্রাণী।

Hydra-র দ্রুত চলন প্রক্রিয়া হলো সমারসল্টিং বা ডিগবাজি চলন। এ প্রকিয়ার শুরুতে Hydra দেহকে বাকিয়ে চলনের গতিপথে কর্ষিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের আঠালো ক্ষরণের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। এ সময় গন্তব্যস্থলমুখী পেশি-আবরণী কোষের সংকোচন ও অপর পাসের অনুরুপ কোষের সম্প্রসারণ ঘটে। পরে পাদ-চাকতি বিযুক্ত করে কর্ষিকার উপরে ভর দিয়ে দেহকে সোজা করে দেয়। পুনরায় দেহকে বাকিয়ে পাদ-চাকতির সাহায্যে গতিপথকে স্পর্শ করে। পরে কর্ষিকা মুক্ত করে দেহকে সোজা করে দেয়। এ প্রকিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra দ্রুত স্থান ত্যাগ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত জীব দুটির মধ্যে একটি হলো Chlorohydra নামক Hydra এবং সবুজ জীবটি হলো Zoochlorella নামক শৈবাল। এদের একত্রে বসবাস মিথোজীবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। মিথোজীবিতা হলো এমন বিশেষ ধরনের সহাবস্থান যেখানে ভিন্ন প্রজাতির দুটি জীবের উভয়ে উভয়ের নিকট থেকে উপকৃত হয়। নিচে হাইড্রা ও সবুজ শৈবালের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-

শৈবালের প্রাপ্ত উপকার:

১. শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি-আবরণী কোষে আশ্রয় পায়।

২. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2-কে সালোকসংশ্লেষণের কাচামাল হিসেবে ব্যবহারর করে।

৩. হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থককে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার হয

Hydra-র প্রাপ্ত উপকার:

১. সালোকসংশ্লেষণ প্রকিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তান উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে।

২. সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে।

৩. হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে।

৪. হাইড্রার বিপাকে সৃষ্ট N2-ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়।

সুতরাং হাইড্রা ও শৈবাল একত্রে বসবাসের ক্ষেত্রে মিথোজীবিতা প্রদর্শন করে। অর্থাৎ উভয় উভয়ের কাছ থেকে উপকৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দ্বিস্তরী প্রাণীর গ্যাস্ট্রোডার্মিস…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”