A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দ্বিতীয় পর্যায়ের পরপর…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১৬🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দ্বিতীয় পর্যায়ের পরপর তিনটি মৌল প্রত্যেকে হাইড্রোজেনের সাথে একই সংকরণের মাধ্যমে হাইড্রাইড গঠন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রোজেনযুক্ত পোলার অণুসমূহ যখন পরস্পর পরস্পরের সান্নিধ্যে আসে, তখন এক অণুর ধনাত্মক (হাইড্রোজেন) প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের দিকে বিশেষভাবে আকর্ষিত হয়। এ আকর্ষণকে হাইড্রোজেন বন্ধন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

NH4+ আয়নে নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তিনটি সমযোজী বন্ধন গঠন করে। এরপর নাইট্রোজেনে বিদ্যমান একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হাইড্রোজেন আয়নের (H+) সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন (NH4+) গঠন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় মৌলটি হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের হাইড্রাইড যৌগ হলো অ্যামোনিয়া (NH3)।

NH3 অণুর আকৃতি : NH3 এর কেন্দ্রীয় পরমাণু N এর সংকরণ sp3 প্রকারের। এর sp3 সংকরণের ফলে চারটি সমতুল্য সংকর অরবিটাল সৃষ্টি হয়। এ চারটি sp3 সংকর অরবিটালের তিনটি অরবিটাল হাইড্রোজেনের 1s1 অরবিটাল দ্বারা অধিক্রমিত হবে এবং চতুর্থ  অরবিটালে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। এ কারণে NH3 অণুর আকৃতি sp3 সংকরণ হওয়া সত্ত্বেও ত্রিকোণাকার পিরামিডীয় এবং লোনপেয়ার ও বোন্‌ডপেয়ার বিকর্ষণ এর কারণে বন্ধন কোণ চতুস্তলকের বন্ধন কোণ 109°28 অপেক্ষা তত্ত্বীয়ভাবে কম হবে। NH3 অণুস্থ <HNH কোণের পরীক্ষালব্ধ মান 107° হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুসারে, দ্বিতীয় পর্যায়ের ধারাবাহিক মৌল তিনটি হলো কার্বন (C), নাইট্রোজেন (N) ও অক্সিজেন (O)। এদের হাইড্রাইড যৌগ তিনটি যথাক্রমে মিথেন (CH4), অ্যামোনিয়া (NH3) ও পানি (H2O)!

নিচে যৌগ তিনটির পরস্পরের মধ্যে দ্রাব্যতার তুলনা করা হলো- CH4 যৌগে C ও H এর তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য = (2.5 - 2. 1) = 0.41 অর্থাৎ CH4 হলো  অপোলার সমযোজী যৌগ। তাই CH4 এর নিজস্ব অণুসমূহের মধ্যে দুর্বল ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। এতে H- বন্ধন সৃষ্টি হয় না।

NH3 যৌগে N ও H এর তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য = (3 - 2.1) = 0.9 । অর্থাৎ NH3 হলো পোলার সমযোজী যৌগ। তরল NH3  তে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হাইড্রোজেন পরমাণু ও অপর একটি NH3  অণুর ঋণাত্মক চার্জযুক্ত নাইট্রোজেন পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়।

H2O যৌগে O ও H এর তড়িৎঋণাত্মকতার পার্থক্য=(3.5-2.1) = 1.4। অর্থৎ H2O হলো পোলার সমযোজী যৌগ। তরল পানিতে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত H2O যৌগে O ও H এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য = (3.5 - 2.1) = 1.4 । অর্থাৎ H2O হলো পোলার সমযোজী যৌগ। তরল পানিতে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত H পরমাণু। ও অপর একটি H2O অণুর ঋণাত্মক চার্জযুক্ত O পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়।

সুতরাং দেখা যায় যে, CH4 অণু অপোলার সমযোজী বন্ধনের মাধানে যুক্ত হওয়ায় এতে হাইড্রোজেন বন্ধন সম্ভব নয় বলে এটি পোলার পানিতে (H2O) তে অদ্রবণীয়। পক্ষান্তরে NH3 অণুতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকায় এটি পোলার অণু পানি (H2O) তে দ্রবণীয় হয়। অর্থাৎ উদ্দীপকের যৌগ তিনটি মধ্যে NH3 ও H2O পরা দ্রবণীয় কিন্তু CH4 ও H2O পরস্পর অদ্রবণীয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দ্বিতীয় পর্যায়ের পরপর…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”