A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দীপ গবেষণাগারে 6m…’ সিলেট বোর্ড ২০১৯ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — পদার্থের গাঠনিক ধর্ম🔢 সৃজনশীল নং ১১🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দীপ গবেষণাগারে 6m দৈর্ঘ্যের এবং 0.6 mm ব্যাসের একটি ইস্পাতের এবং আরেকটি সীসার তারের শেষ প্রান্তে পর্যায়ক্রমে 25 kg ভর ঝুলিয়ে দেওয়ার পর উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ পেল যথাক্রমে 0.026 m এবং 0.325m [Ys = 2 x 1011 Nm-2]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে শক্তির দরুণ অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে তাকে বন্ধন শক্তি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পদার্থের উপাদানসমূহ যে বিশেষ ধরনের আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক বল বলে। আর অণুগুলো প্রায় 10 m থেকে 10-10m দূরত্বে থেকে পরস্পরকে আকর্ষণ করে। এই দূরত্বের পরিবর্তন হলে আকর্ষণ বলের মানও পরিবর্তন হবে। দূরত্ব বৃদ্ধি পেলে আন্তঃআণবিক বলের মান কমে। এ কারণেই কঠিন পদার্থের আন্তঃআণবিক বলের মান সবচেয়ে বেশি এবং গ্যাসের সবচেয়ে কম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, তারের দৈর্ঘ্য,L=6m

ব্যাসার্ধ,r=0.62 mm=0.3×10−3 m=3.1416×(0.3×10−3)2 m2=2.83×10−7 m2

ইস্পাতের ইয়ং গুণাঙ্ক, Ys=2×1011Nm−2

দৈর্ঘ্য প্রসারণ, l1=0.026m

আমরা জানি, স্থিতিস্থাপক বিভব শক্তি,

U=12Y5Al12 L=12×2×1011×2.83×10−7×0.02626 J∴U=3.19 J

অতএব, প্রসারিত অবস্থায় ইস্পাত তারটির মধ্যে স্থিতিস্থাপক বিভবশক্তি 3.19 J ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সীসার তারের দৈর্ঘ্য, L= 6 m 

সীসার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A = ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,

বল=2.83×10−7 m2 বল, F=mg=25×9.8 N=245 N

সীসার তারের দৈর্ঘ্য প্রসারণ, l2=0.325 m

ইস্পাতের ইয়ং গুণাঙ্ক Ys=2×1011Nm−2

ধরি, সীসার তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক,

আমরা জানি,

YL=FA1 L=FLAl2=245×62.83×10−7×0.325Nm−2∴YL=1.6×1010Nm−2

দেখা যাচ্ছে, Ys > YL অর্থাৎ ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান সীসা অপেক্ষা বেশি। অতএব, উদ্দীপকের ইস্পাতের তারটির ভার নেওয়ার সামর্থ্য বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দীপ গবেষণাগারে 6m…’ সিলেট বোর্ড ২০১৯ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”