A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০১৭ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১০🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রাসায়নিক শিল্প কারখানার বর্জ্য পানি থেকে ক্ষতিকর বিভিন্ন প্রাকৃতিক দূষক পদার্থ পৃথক করার রাসায়নিক প্রক্রিয়াকে ETP (ইটিপি) বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন কোনো বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে তখন তাকে রেডক্স বিক্রিয়া বলে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোড থেকে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে (বিজারণ) এবং অ্যানোডে ঋণাত্মক আয়ন ইলেকট্রন ত্যাগ করে (জারণ)। 

অ্যানোড অর্ধকোষ : Zn−2e−→Zn2+ (জারণ)

ক্যাথোড অর্ধকোষ : Cu2++2e−→Cu (বিজারণ)

অতএব, তড়িৎ বিশ্লেষণ একটি রেডক্স প্রক্রিয়া।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা নিচে নির্ণয় করা হলো-

উদ্দীপকের (I) নং দ্রবণের ক্ষেত্রে,

1000 mL1MHCl দ্রবণ =1 mol 

∴50 mL0.1MHCl দ্রবণ =50×0.11000 mol=5×10−3 mol

আবার, (II) নং দ্রবণের ক্ষেত্রে,
1000 mL1MNa2CO3 দ্রবণ =1 mol
∴10 mL0.5MNa2CO3 দ্রবণ =10×0.51000 mol=5×10−3 mol

পাত্রদ্বয় মিশ্রিত করলে নিম্নরূপ বিক্রিয়া ঘটে,
Na2CO3+2HCl→2NaCl+CO2+H2O

সমীকরণ থেকে দেখা যায়,
2 molHCl বিক্রিয়া করে =1 molNa2CO3 এর সাথে

∴5×10−3 molHCl বিক্রিয়া করে =5×10−32Na2CO3 এর সাথে =2.5×10−3 mol
কিন্তু দ্রবণে Na2CO3 আছে =5×10−3 mol.
সুতরাং অতিরিক্ত Na2CO3 থাকবে =(5×10−3−2.5×10−3)mol=2.5×10−3 mol

বর্তমানে এসিড ক্ষার মিশ্র দ্রবণের মোট আয়তন = (50+10)ml=60 mL
=0.06 L
∴HCl এর প্রশমনের পর অতিরিক্ত Na2CO3 এর ঘনমাত্রা

=2.5×10−3 mol0.06 L=4.167×10−2M

সুতরাং দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা 4.167×10−2M ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের । নং দ্রবণ দ্বারা II নং দ্রবণকে টাইট্রেশন করতে উপরোক্ত মিথাইল অরেঞ্জ ও ফেনলফথ্যালিন নির্দেশকদ্বয়ের উভয়কে ব্যবহার করা যাবে না। নিচে প্রশমন রেখাচিত্রের আলোকে তা ব্যাখ্যা করা হলো-

যখন কোনো তীব্র এসিডকে মৃদু ক্ষারক দ্বারা টাইট্রেশন করা হয়, তখন যে লবণ উৎপন্ন হয় তা জলীয় দ্রবণে আংশিক আর্দ্র বিশ্লেষিত থাকে। এর ফলে দ্রবণে কিছুটা মৃদু ক্ষারক ও তীব্র এসিড উৎপন্ন হয়, ফলে তুল্যতা বিন্দুতে দ্রবণ কিছুটা অম্লীয় হয় অর্থাৎ দ্রবণের pH এর মান 7 এর নিচে হয়। এসিড ও ক্ষারকের শক্তির পার্থক্য এবং দ্রবণের ঘনমাত্রার উপর তুল্যতা বিন্দুতে দ্রবণের pH নির্ভর করে তবে তা অবশ্যই 7 এর নিচে হবে। উদ্দীপকের HCI তীব্র এসিড ও Na2CO3 দুর্বল ক্ষার হওয়ায় HCI দ্বারা Na₂CO₃ দ্রবণের টাইট্রেশনের তুল্যতা বিন্দুতে pH এর মান প্রায় ১ হয়। তুল্যতা বিন্দু অতিক্রমকালে pH এর মান 3.5 থেকে 7.0 পর্যন্ত পরিবর্তিত হয়। সুতরাং মিথাইল অরেঞ্জ (pH বিস্তার 3.1 – 4.4) এ ধরনের টাইট্রেশনে উৎকৃষ্ট নির্দেশক। এ ধরনের টাইট্রেশনের প্রশমন রেখাচিত্র দেওয়া হলো-

[ব্যবহৃত Na₂CO, এর আয়তন (ml)]

 

অপরদিকে ফেনলফথ্যালিন (pH বিস্তার 8.3-10.0) 10.0) নির্দেশক ব্যবহার করা হলে নির্দিষ্ট পরিমাণ Na₂CO₃ দ্রবণ যোগ করার পরও বর্ণের কোনো পরিবর্তন পাওয়া যাবে না। অর্থাৎ টাইট্রেশনে অনেক ভুল হবে। এ কারণে উদ্দীপকের I নং দ্রবণ দ্বারা II নং দ্রবণকে টাইট্রেশন করতে উপরোক্ত নির্দেশকদ্বয়ের কেবল মিথাইল অরেঞ্জ ব্যবহার করা যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০১৭ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”