| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০১৭ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হলো প্রজাতি।
ট্যাক্সন হচ্ছে শ্রেণিবিন্যাসের একক। শ্রেণিবিন্যাসকরণে বিভিন্ন প্রাণীকে তার নিজস্ব বৈশিষ্ট্য ও অন্যান্য জীবের সঙ্গে তার সম্পর্ক এবং সাদৃশ্য ও বৈসাদৃশ্য-এর ভিত্তিতে একেকটি দল বা গোষ্ঠীতে স্থাপন করা হয়। এ স্তরগুলোই ট্যাক্সন নামে পরিচিত। যেমন- রাজ্য, পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি।
উদ্দীপকের 'A' চিহ্নিত প্রাণীটি হলো Salpa maxima. এটি Chordata পর্বের Urochordata উপপর্বের Thaliacea শ্রেণির একটি প্রাণী। নিচে ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো:
i. পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় কেবল লেজ -এ নটোকর্ড থাকে।
ii. পরিণত প্রাণী নিশ্চল এবং স্থায়ীভাবে নিমজ্জিত কোনো বস্তুর সঙ্গে আটকে থাকে, কিন্তু লার্ভা মুক্ত ও সঞ্চারণশীল।
iii. দেহ সেলুলোজ নির্মিত টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত থাকে।
iv. সামুদ্রিক এই প্রাণী সমুদ্রের তলদেশে এককভাবে বা কলোনি গঠন করে বাস করে।
উদ্দীপকে A, B ও C চিহ্নিত প্রাণী তিনটি যথাক্রমে Salpa maxima, Branchiostoma lanceolatum এবং Copsychus saularis (দোয়েল). উদ্দীপকের তিনটি প্রাণীই Chordata পর্বের। তবে এরা বৈশিষ্ট্যের আলোকে Chordata পর্বের তিনটি ভিন্ন উপপর্বে অবস্থান করে। A, B ও C প্রাণী তিনটি যথাক্রমে Urochordata, Cephalochordata এবং Vertebrata উপপর্বের অন্তর্ভুক্ত। কর্ডাটা পর্বের এই তিনটি উপপর্বের মধ্যে Urochordata ও Cephalochordata উপপর্বের প্রাণীদের Protochordata বা আদি কর্ডাটা বলা হয়। কারণ এদের দেহে সারাজীবন ধরে কর্ডেটদের মৌলিক বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে এবং কখন এদের মেরুদণ্ড থাকে না। অন্যদিকে Vertebrata উপপর্বের প্রাণীদের কর্ডেট-এর মৌলিক বৈশিষ্ট্য কেবল ভূণীয় দশায় থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় এদের-
i. নটোকর্ড কোমলাস্থি বা অস্থি নির্মিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।
ii. পৃষ্ঠীয় স্নায়ুরজ্জুর সম্মুখপ্রান্ত রূপান্তরিত হয়ে মস্তিষ্ক গঠন করে এবং বাকি অংশ সুষুম্নাকাণ্ডে পরিণত হয়।
iii. মাছ ও অ্যামফিবিয়ান লার্ভাতে গলবিলীয় ফুলকারন্দ্র থাকলেও পূর্ণাঙ্গ স্থলচর প্রাণীতে এগুলো ইউস্টেসিয়ান নালি, মধ্যকর্ণের গহ্বর, টনসিল, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদিতে পরিণত হয়।
কাজেই দেখা যাচ্ছে যে, উদ্দীপকের Vertebrata উপপর্বের C প্রাণীটি A ও B প্রাণী দুটির চেয়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। এজন্যই C প্রাণীটি তুলনামূলকভাবে অধিক উন্নত।