A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০১৭ – পৃথিবীর গঠন, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ২য় অধ্যায় — পৃথিবীর গঠন🔢 সৃজনশীল নং ২🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পৃথিবীর উপরিভাগের পাতলা কঠিন আবরণই ভূ-ত্বক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জৈবিক বিচূর্ণীভবন সাধারণত উদ্ভিদ ও প্রাণীর দ্বারা সংঘটিত হয়। মানুষ ও অন্যান্য জীবজন্তু, কীটপতঙ্গ, বৃক্ষলতাদি প্রতিনিয়ত ভূপৃষ্ঠের ক্ষয়সাধন ও পরিবর্তন করছে। প্রাণী ও উদ্ভিদের কাজকর্মের দ্বারা ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয় বলে এ প্রক্রিয়াকে জৈবিক বিচূর্ণীভবন বলে। যেমন- ইদুরের মাটি খনন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্রে প্রদর্শিত 'ক' ভূমিরূপটি হলো সমভূমি। সমুদ্রপৃষ্ঠের সাথে প্রায় সমউচ্চতাবিশিষ্ট বিস্তীর্ণ এবং মৃদু ঢালবিশিষ্ট বিস্তৃত এলাকাকে সমভূমি বলে। সমভূমির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ- i. এটা কখনও খাড়া ঢালবিশিষ্ট হয় না; ii. এর উপরিভাগ প্রায় সমতল বা ক্রমশ নিম্ন অথবা সামান্য উঁচু-নিচু বা তরঙ্গায়িত হয়; ii. এখানে কোনো সুবিস্তৃত নিম্ন বা উচ্চভূমি থাকে না; iv. এর মাটির স্তর খুবই গভীর এবং ভূমি উর্বর হয়; v. কৃষি এবং মানুষের বসবাসের কাজে এ ভূমি অধিক ব্যবহৃত হয়; vi. পৃথিবীর ৫৮ ভাগ ভূমিরূপ সমভূমির আওতাভুক্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্রের 'ক' এবং 'খ' ভূমিরূপ দুটি যথাক্রমে সমভূমি এবং পর্বত মধ্যবর্তী মালভূমি। নিচে ভূমিরূপ দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো- সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু এবং মৃদু ঢালবিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। যেমন- বাংলাদেশের দিনাজপুর। অপরদিকে, ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় সংকোচনজনিত চাপের কারণে পর্বতসমূহের মাঝখানে নিম্নভূমি উঁচু হয়ে যে মালভূমি গঠিত হয় তাকে পর্বতমধ্যবর্তী মালভূমি বলে। যেমন- এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম। বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া যেমন- নদী, হিমবাহ এবং বায়ুর ক্ষয় ও সঞ্চয় ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয়। ভূআলোড়ন, পাত সঞ্চালন বা সংকোচনজনিত চাপের ফলে ভঙ্গিল পর্বতের মাঝখানে পর্বত মধ্যবর্তী মালভূমি গঠিত হয়। সমভূমি কয়েক মিটার থেকে কয়েক শ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পর্বত মধ্যবর্তী মালভূমি সাধারণত ৩০০০-৫০০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০১৭ – পৃথিবীর গঠন, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)”