A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০১৯ – জলবায়ুর উপাদান ও নিরামক, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ৫ম অধ্যায় — জলবায়ুর উপাদান ও নিরামক🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণই হলো আর্দ্রতা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন শিল্প-কারখানা স্থাপন, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার, ফ্রিজ ও এসি ব্যবহার ইত্যাদির কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

আবার বিভিন্ন তাপধারণক্ষম গ্যাস যেমন- কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন ইত্যাদির মাত্রাতিরিক্ত বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলের ওপর নেতিবাচক চাপ পড়ছে যা সরাসরি বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্রে 'ক' চিহ্নিতঅঞ্চলেরদিকেপ্রবাহিতবায়ুহলোদক্ষিণ-পূর্বএবংউত্তর-পূর্বঅয়নবায়ু। 

নিরক্ষীয়নিম্নচাপবলয়থেকেউষ্ণওহালকাবায়ুউপরেউঠেগেলেকর্কটীয়ওমকরীয়উচ্চচাপবলয়থেকেশীতলওভারীবায়ুনিরক্ষীয়অঞ্চলেরদিকেপ্রবাহিতহয়।ফেরেলেরসূত্রঅনুসারে, এবায়ুউত্তরগোলার্ধেউত্তর-পূর্বএবংদক্ষিণগোলার্ধেদক্ষিণ-পূর্বদিকথেকেপ্রবাহিতহয়।এদেরকেযথাক্রমেউত্তর-পূর্বএবংদক্ষিণ-পূর্বঅয়ন, বায়ুবলে।

উক্তবায়ুপ্রবাহেরবৈশিষ্ট্যনিম্নরূপ: 

i. উত্তর-পূর্বঅয়নবায়ুঘণ্টায়প্রায়১৬কিলোমিটারএবংদক্ষিণ-পূর্বঅয়নবায়ুঘণ্টায়প্রায়২২.৫৪কিলোমিটারবেগেপ্রবাহিতহয়।

ii. উত্তর-পূর্বওদক্ষিণ-পূর্বঅয়নবায়ুনিরক্ষরেখারনিকটবর্তীহলেঅত্যধিকতাপেউষ্ণওহালকাহয়েঊর্ধ্বেউঠেযায়। 

iii. উত্তর-পূর্বওদক্ষিণ-পূর্ববায়ুরপ্রভাবেনিরক্ষরেখারউভয়দিকেশান্তবলয়সৃষ্টিহয়। 

iv. শীতকালে এ বায়ুপ্রবাহের গতিবেগ বেশি থাকে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্রে 'ক' চিহ্নিত বায়ুপ্রবাহ হলো উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু এবং ‘খ’ চিহ্নিত বায়ুপ্রবাহ হলো উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু।

নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় । এদেরকে যথাক্রমে উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু বলে।

অপরদিকে, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে 'খ' চিহ্নিত বায়ুপ্রবাহ মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। 

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, 'খ' বায়ুপ্রবাহ 'ক' থেকে 
ভিন্নতর ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০১৯ – জলবায়ুর উপাদান ও নিরামক, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)”