A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০১৯ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১৭🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি অ্যামাইনো এসিডের কার্বক্সিল মূলক অপর একটি অ্যামাইনো এসিডের α-অ্যামাইনো মূলকের সাথে বিক্রিয়ায় পানির অণু অপসারণের পর পরস্পর যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ধন (−CONH−) গঠন করে তাকে পেপটাইড বন্ধন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায় অনার্দ্র লুইস এসিড (অনার্দ্র FeCl3 বা AlCl3 ) ব্যবহার করা হয়। এটি একটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাই উল্লিখিত বিক্রিয়ার কৌশলে সংশ্লিষ্ট ইলেকট্রোফাইল (R+, RCO+,X+)অপরিহার্য। ঐ ইলেকট্রোফাইল উৎপন্ন করার জন্য ইলেকট্রন ঘাটতি অনার্দ্র লুইস এসিড প্রয়োজন। জলীয় AlCl3 ব্যবহার করলে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন AlCl3 পানির সাথে Al(OH)3 যৌগ গঠন করে। ফলে, এটি ইলেকট্রোফাইল তৈরি করতে পারে না। তাই উপযুক্ত ইলেকট্রোফাইল তৈরির জন্য লুইস এসিড অনার্দ্র বা শুষ্ক হওয়া অপরিহার্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ২নং দ্রবণটি হলো 5mL10 দ্রবণ। 

এখানে,

NaOH এর আয়তন, V=5 mL 
10%NaOH অর্থাৎ, 
NaOH এর ভর, w=10 g 
NaOH এর আয়তন, V=100 cm3 
NaOH এর আণবিক ভর, M=40 
NaOH এর ঘনমাত্রা, S= ? 

আমরা জানি, 

S=w×1000V×M⇒S=10×1000100×40M=2.5M 

এখন, ঘনমাত্রা 

=2.5M=2.5 mol L−1=2.5×40gL−1=2.5×40×103mgL−1=1×105mgL−1=1×105ppm 

∴ দ্রবণ-2 এর ঘনমাত্রা 1×105ppm 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 2 নং পাত্রের দ্রবণটি হচ্ছে NaOH দ্রবণ। এটি একটি তীব্র ক্ষারক। অপরদিকে 1 নং পাত্রের দ্রবণ হচ্ছে অক্সালিক এসিড দ্রবণ। অক্সালিক এসিড একটি দুর্বল এসিড। সুতরাং 1 ও ২ নং পাত্রের দ্রবণের টাইট্রেশনটি হচ্ছে, তীব্র ক্ষারক এবং মৃদু এসিড সংশ্লিষ্ট অনুমাপন।
অম্ল ও ক্ষারকের তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন নির্দেশক ব্যবহৃত হয়ে থাকে। কারণ, প্রতিটি নির্দেশক একটি নির্দিষ্ট pH-এ আয়নিত হয়ে বর্ণ পরিবর্তন করে। প্রশমন বিন্দুতে pH এর মান টাইট্রেশনে ব্যবহৃত অম্ল-ক্ষারকের প্রকৃতির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। 

H2C2O4+2NaOH⟶Na2C2O4+2H2O 

মৃদু এসিড, H2C2O4 ও তীব্র ক্ষারক NaOH থেকে উৎপন্ন লবণ, পটাশিয়াম অক্সালেটের দ্রবণের প্রকৃতি ক্ষারকীয় হয়। মৃদু এসিডকে তীব্র ক্ষারক দ্বারা টাইট্রেশনের সময় যে লবণ উৎপন্ন হয়, তা আর্দ্রবিশ্লেষিত হয়ে মৃদু অম্ল ও তীব্র ক্ষারক উৎপন্ন করে। ফলে তুল্যতা বিন্দুতে দ্রবণ কিছুটা ক্ষারীয় থাকে। এজন্য এ জাতীয় এসিড-ক্ষারকের প্রশমন বিন্দুতে pH এর মান 7 এর উপরে (প্রায় 8-10) থাকে। এ পরিসরে ফেনলফথ্যালিন বিয়োজিত হয়। ফেনলফথ্যালিনের pH পরিসর হলো 8.3−10.0। ফলে অক্সালিক এসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনে ফেনলফথ্যালিন একটি কার্যকর নির্দেশক। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০১৯ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”