| ㅤ | A. Nayan29 Oct 2026 (3 hours ago) |
সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২১ – আরোহের প্রকারভেদ, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে তাদের বলে প্রকৃত আরোহ ।
আকারগত সত্যতা প্রমাণের জন্য আরোহে কার্যকারণ নীতি দরকার হয়। আরোহের লক্ষ্য সর্বদা সত্য উদ্ঘাটন করা। এ জন্য আরোহ আকারগত সত্য ও বস্তুগত সত্যের ওপর নির্ভরশীল। যেমন: 'সকল প্রাণী মরণশীল'- এ বাক্যটি আকারগত ও বস্তুগত উভয় দিক থেকে সত্য। এরূপ সত্যতা প্রমাণের জন্য আরোহে কার্যকারণ নীতির প্রয়োজন হয়।
চিত্রটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সাদৃশ্যানুমান বসবে। এর শ্রেণিবিভাগ দেখানো হলো-
সাদৃশ্যানুমান দুই প্রকার। যথা- সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এ সাদৃশ্যানুমানের সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি।
অপরদিকে, যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের অমৌলিক, গুরুত্বহীন, ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া।
চিত্রে উল্লেখিত '?' চিহ্নিত সাদৃশ্যানুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের সম্পর্ক বিশ্লেষণ করা হলো-
সাদৃশ্যানুমান ও বৈজ্ঞানিক আরোহ উভয় আরোহকেই প্রকৃত আরোহ বলা হয়। পাশাপাশি উভয় অনুমানেই আরোহমূলক লম্ফ বা জানা সত্য থেকে অজানা সত্যে উপনিত হওয়া যায়। এরূপ সাদৃশ্য থাকলেও উভয়ের মধ্যে বিভিন্ন বৈসাদৃশ্য রয়েছে। কারণ, বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক দৃষ্টান্তে পৌঁছার একটি প্রক্রিয়া।যে অনুমান প্রক্রিয়ায় দুটি বস্তু বা ঘটনার মৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের কোনো ভিত্তি নেই।
বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে গমন করা যায়। কিন্তু সাদৃশ্যানুমানে বিশেষ দৃষ্টান্ত থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বস্তুত বৈজ্ঞানিক আরোহ একটি সামগ্রিক বিষয়। কিন্তু সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক আরোহের একটি স্তর মাত্র। এছাড়া বৈজ্ঞানিক আরোহে অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটার কোনো আশঙ্কা নেই। এ কারণেই বলা যায়, বৈজ্ঞানিক আরোহ সর্বদা নিশ্চিত সিদ্ধান্ত প্রদান করে। কিন্তু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটে। এ কারণেই সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত নয় বরং সম্ভাব্য।
তাই বলা যায, বৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমান দুটি পরস্পর থেকে ভিন্ন ও স্বতন্ত্র আরোহ।