| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২১ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি অপত্য কোষের সৃষ্টি হয় তাই হলো কোষ বিভাজন ।
মূলত সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয় ।নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোপ্লাজমের বিভাজন ও পৃথকীকরণকে সাইটোকাইনেসিস বলে। টেলোফেজ-ধাপের শেষে সাইটোকাইনেসিস শুরু হয়। কোষপ্লেট ও কোষপ্রাচীর গঠনের মাধ্যমে উদ্ভিদকোষে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে।
উদ্দীপকে উল্লিখিত চিত্র-A দ্বারা কোষচক্রকে বুঝানো হয়েছে এবং 'M' হচ্ছে কোষচক্রের একটি ধাপ ।
M ফেজ বা মাইটোসিস কোষ বিভাজনকে বুঝানো, হয়েছে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক ও জটিল প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজনটি পর্যায়ক্রমিক পাঁচটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়, যথা—
১.প্রোফেজ,
২.প্রো- মেটাফেজ,
৩.মেটাফেজ,
৪.অ্যানাফেজ এবং
৫.টেলোফেজ।
নিচে মাইটোসিস প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ প্রোফেজ ধাপটির চিহ্নিত চিত্রসহ বর্ণনা দেয়া হলো- ১. এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়।
২. নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তুর পানি-বিয়োজন ঘটে
৩. ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ খাটো ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম সৃষ্টি করে ।
৪.পানি-বিয়োজনের ফলে ক্রোমোসোমগুলো মোটা ও খাটো হওয়ার কারণে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় এবং রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়।
৫. প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করে।
৬. এ পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে।
উদ্দীপকে উল্লিখিত চিত্র-B নির্দেশিত প্রক্রিয়াটি হলো মিয়োসিস কোষ বিভাজন। নিচে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার তাৎপর্য বিশ্লেষণ করা হলো-
১. মিয়োসিসের ফলে জননকোষের সৃষ্টি হয়,
২. প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোসোম সংখ্যা ধ্রুব থাকে
৩. ক্রোমোসোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হচ্ছে।
৪. ক্রোমোসোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে এ বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে।
৫. মিয়োসিস আনে বৈচিত্র্য আর বৈচিত্র্য বজায় রাখে অভিব্যক্তির ধারা ও প্রবাহ।
৬. ডিপ্লয়েড জীবে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি গ্যামিটের মিলনের মাধ্যমেই যৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে।
৭. যে সকল জীবের জীবনচক্রে জনুক্রম আছে সেখানে মিয়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে।
৮. মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব মিয়োসিস এর মাধ্যমে ।
সুতরাং উপরোক্ত আলোচনা থেকে দেখা যায়, জীবজগতের জন্য মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য অপরিসীম।