A. Nayanㅤ
A. Nayan
29 Oct 2026 (3 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২১ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ৫ম অধ্যায় — অনুমান🔢 সৃজনশীল নং ৬৩🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের মানসিক প্রক্রিয়াই হলো অনুমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব না থাকার কারণে অমাধ্যম অনুমানকে অনেক যুক্তিবিদ প্রকৃত অনুমান নয় বলে মন্তব্য করেন ।

যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যেরই পরিবর্তিত একটি রূপ। এ কারণে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না। এসব দিক বিবেচনা করে বলা যায় অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের B অংশটি আরোহ অনুমানকে নির্দেশ করে।নিচে আরোহ অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-

আমরা জানি, আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। প্রচলিত যুক্তিবিদ্যায় অনুমান প্রধানত দুই প্রকার, যার একটি হলো আরোহ অনুমান। যে অনুমানে বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে যাওয়া যায় বলে এ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন: সক্রেটিস, প্লেটো, এরিস্টটলসহ কয়েকজন বিশেষ দার্শনিকের জ্ঞান সম্পর্কে জেনে যখন 'সকল দার্শনিক হন জ্ঞানী'- এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি হয় আরোহ অনুমান।

তেমনি উদ্দীপকের B অংশে দেখানো হয়েছে যে, বিশেষ সার্বিক। অর্থাৎ, B অংশে বিশেষ থেকে সার্বিকে গমন দেখানো হয়েছে। তাই B অংশ হলো আরোহ অনুমান। এ অনুমানে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়। যেখানে আরোহমূলক লক্ষের মাধ্যমে বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয়। এ কারণে আরোহ অনুমানের প্রকৃতি ঊর্ধ্বগামী হয়। আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।তাই বলা যায়,উদ্দীপকের B অংশটি আরোহ  অনুমানকে ইঙ্গিত করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'A' দ্বারা অবরোহ অনুমান এবং 'B' দ্বারা আরোহ অনুমানের ইঙ্গিত পাওয়া যায়। অবরোহ ও আরোহ অনুমান বিভিন্ন দিক থেকে পৃথক।নিচে আরোহ অনুমান ও অবরোহ অনুমানের মধ্যে বৈসাদৃশ্য মূল্যায়ণ করা হলো-উদ্দীপকের A অংশে সার্বিক থেকে বিশেষে গমন দেখানো হয়েছে। আর অবরোহ অনুমানে সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। এ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে কম বা সমব্যাপক হতে পারে কিন্তু আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। অপরপক্ষে, উদ্দীপকের B অংশে বিশেষ থেকে সার্বিকে গমন দেখানো হয়েছে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাই 'B' দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে । আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে।

উদ্দীপকের 'A' অংশে নির্দেশিত অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে। পাশাপাশি এ অনুমানের সিদ্ধান্ত বৈধ বা অবৈধ হয়। আর অবরোহ অনুমানের মূল লক্ষ্য থাকে আকারগত সত্যতা অর্জন। অন্যদিকে, উদ্দীপকের 'B' দ্বারা নির্দেশিত আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় সার্বিক বাক্য হয়। এ অনুমানের সিদ্ধান্ত নিশ্চিত বা সম্ভাব্য হয়। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা প্রতিষ্ঠা করা।

পরিশেষে বলা যায়, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। তবে অনুমান সংক্রান্ত আলোচনায় উভয় প্রকার অনুমান গুরুত্বপূর্ণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২১ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)”