| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২১ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
গ্রুপ 2 এর ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড গুলো ক্ষারীয়, এসব যৌগকে ভূ-ত্বকের মাটিতে পাওয়া যায়। এ ধাতুগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলে।
শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। কোন পর্যায়ে বাম থেকে ডানদিকে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু শক্তিস্তর বৃদ্ধি পায় না। তাই বাম থেকে ডানে তড়িৎঋণাত্মকতা বাড়ে। দ্বিতীয় পর্যায়ে Li থেকে F পর্যন্ত পর্যায়ক্রমে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আবার, 17A থেকে F এর I পর্যন্ত পর্যায়ক্রমে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাই বলা যায়, F এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি।
১ নং পাত্রের দ্রবণটি আয়নিত হয়,
HA (Aq) H+ + A+
দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে, অসওয়ার্ল্ড লঘুকরণ সূত্র,
এখানে,
বিয়োজন মাত্রা, a= 10% = 0.1
ঘনমাত্রা,c = 0.15 M
HA দ্রবণের Ka= 1.67 x 10-3
মিশ্রণের ফলে সংঘটিত বিক্রিয়া,
HA (aq) + NaOH (aq) NaA (aq) + H2O (aq)
১ নং পাত্রে HA এর আয়তন =15 mL
= 15/1000 L
= 0.015 L
ঘনমাত্রা = 0.15 M
HA এর মোল সংখ্যা = 0.15 x 0.015
= 2.25 x 10-3 mol
২ নং পাত্রে NaOH এর আয়তন = 5 ml
= 5/1000 L
= 5 x 10-3 L
ঘনমাত্রা = 0.2 M
NaOH এর মোল সংখ্যা = 0.2 x 5 x 10-3
= 1 x 10-3 mol
1x10-3 মোল NaOH 1x10-3 মোল HA এর সাথে বিক্রিয়া করে 1 x 10-3 মোল NaA উৎপন্ন করে।
HA এসিডের মোল সংখ্যা = (2.25x10-3 - 1x10-3)
= 1.25 x 10-3 mol
দুর্বল এসিড HA এবং HA এর সাথে তীব্র ক্ষার NaOH বিক্রিয়ায় উৎপন্ন লবণ NaA মিশ্রণে বাফার দ্রবণ তৈরি হবে।
অল্পমাত্রায় ক্ষারক সংযোগ : প্রাপ্ত বাফার দ্রবণের মধ্যে OH- আয়ন যোগ করা হলে সংযুক্ত OH- আয়নগুলো দ্রবণের H+ সাথে বিক্রিয়া করে মৃদু তড়িৎ বিশ্লেষ্যে পানি উৎপন্ন করে।
এভাবে, বাফার দ্রবণে pH মান স্থির থাকে।