| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২১ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
জাইলেম হলে এক ধরনের পরিবহন কলা গুচ্ছ।
যখন সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু উপস্থিত থাকে তখন তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ।
উদ্দীপকে উল্লিখিত চিত্রের "R" টিস্যুটি হলো ভাজক টিস্যু। আমরা জানি, বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষ দ্বারা গঠিত টিস্যুকে ভাজক টিস্যু বলে।
উদ্ভিদ কোন অংশে অবস্থিত তার উপর নির্ভর করে ভাজক টিস্যু ৩ প্রকার। যথা :
১. শীর্ষস্থ ভাজক টিস্যু : মূল, কাণ্ড বা এদের শাখা-প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষস্থ ভাজক টিস্যু বলে।
২. ইন্টারক্যালারি ভাজক টিস্যু : দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে ইন্টারক্যালারি ভাজক টিস্যু বলে। অঙ্গসমূহের বৃদ্ধির সময় শীর্ষস্থ ভাজক টিস্যু হতে কিয়দাংশ পৃথক হয়ে এ প্রকার ভাজক টিস্যু সৃষ্টি করে। এরা পত্রমূলে, মধ্যপর্বের গোড়ায় থাকতে পারে ।
৩. পার্শ্বীয় ভাজক টিস্যু : মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত টিস্যুকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। এ প্রকার টিস্যুও দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, তাই এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ ।
উদ্দীপকে নির্দেশিত 'R' টিস্যুটি হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যুর কার্যকারিতায় উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে ভূমিকা রাখে নিচে তা বিশ্লেষণ করা হলো-
বিভাজনে সক্ষম কোষ দিয়ে গঠিত টিস্যুই ভাজক টিস্যু। ভাজক টিস্যুর অবিরত বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। ফলে এককোষী চারাগাছে পরিণত হয় এবং চারাগাছ বৃদ্ধি পেয়ে বড় বৃক্ষে পরিণত হয়। মূল কাণ্ডের পরিণত অঞ্চল শুধু প্রস্থে বৃদ্ধি পায় ।
Q এর ফলে উদ্ভিদ কাণ্ডের পার্শ্ববৃদ্ধি ঘটে। উদ্ভিদের অন্তঃত্বকে ক্যাম্বিরান নামক এক বিশেষ ধরনের ভাজক টিস্যু থাকে। এটি বিশেষ প্যারেনকাইমা টিস্যুর সমন্বয়ে গঠিত এবং এরা জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মধ্যে বৃত্তাকারে অবস্থান করে। এ ক্যাম্বিয়াম টিস্যুর বিভাজনের ফলে কাণ্ডের বাইরের দিকে নতুন ফ্লোয়েম টিস্যু এবং ভেতরের দিকে নতুন জাইলেম টিস্যুর সৃষ্টি হয়। এভাবেই বড় গাছের কাণ্ড পার্শ্বে অর্থাৎ প্রস্থে বাড়ে । উদ্ভিদের এরূপ বৃদ্ধির ফলে বড় বড় গাছে পার্শ্ব বৃদ্ধি ঘটে এবং আকারে বড় হয় ।