| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২১ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় O2 এর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোষের জৈবখাদ্য জারণের মাধ্যমে শক্তি নির্গত হয় এবং উপজাতদ্রব্য হিসেবে CO2 ও H2O উৎপন্ন করে তাই শ্বসন।
বিপাকীয় শক্তি ব্যয় না করে, ব্যাপন পদ্ধতিতে কোষ কর্তৃক আয়ন (খনিজ) শোষণের পদ্ধতিকে নিষ্ক্রিয় পরিশোষণ বলা হয়। এতে শ্বসন হার স্বাভাবিক থাকে। নিষ্ক্রিয় শোষণে কোনো বাহক আয়ন বা অণুর প্রয়োজন হয় না। একই সাথে ক্যাটায়ন ও অ্যানায়নের কোনো শোষণও ঘটে না। নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো ভূমিকা নেই।
উদ্দীপকে বর্ণিত 'M' পথটি হলো ক্যালভিন ব্যাশাম চক্র বা C3, চক্র। C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ যেভাবে সৃষ্টি হয় তা নিচে ছকের সাহায্যে উপস্থাপন করা হলো—
উদ্দীপকে উল্লিখিত 'M' ও 'N' পথ হলো যথাক্রমে ক্যালভিন- ব্যাশাম চক্র বা C3 চক্র এবং হ্যাচ-স্ল্যাক চক্র বা C4 চক্র। নিচে C3ও C4চক্রের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-
১. ক্যালভিন চক্রে CO2 এর প্রথম গ্রাহক হলো রাইবুলোজ ১, ৫ বিসফসফেট, কিন্তু হ্যাচ ও স্ল্যাক চক্রে ফসফোইনল পাইরুভিক এসিড হলো CO2 এর প্রথম গ্রাহক । ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী পদার্থ হলো ৩-কার্বনবিশিষ্ট ৩- ফসফোগ্লিসারিক এসিড, কিন্তু হ্যাচ ও স্ল্যাক চক্রে প্রথম স্থায়ী পদার্থ ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড(OAA) ।
৩. ক্যালভিন চক্রের ক্ষেত্রে তা প্রতিটি ক্লোরোপ্লাস্টে চলতে পারে, অন্যদিকে হ্যাচ ও স্ল্যাক চক্র সম্পন্ন হতে মেসোফিল ক্লোরোপ্লাস্ট ও বান্ডলসীথ ক্লোরোপ্লাস্ট দুটিরই প্রয়োজন ।
৪. ক্যালভিন চক্রের ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা হলো ১০°-২৫° সে., অপরদিকে হ্যাচ-স্ল্যাক চক্রের মাধ্যমে CO2 বিজারণের আদর্শ তাপমাত্রা হলো ৩০°-৪৫° সে.।
৫. ক্যালভিন চক্র চলতে গেলে বায়ুমণ্ডলে প্রতি মিলিয়নে কমপক্ষে 500 PPm CO2 থাকা প্রয়োজন কিন্তু বায়ুমণ্ডলে প্রতি মিলিয়নে নিম্নতম 0.10 PPm CO2 থাকলেও হ্যাচ-স্ল্যাক চক্র চলতে পারে ।