| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২২ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
দুটি একই বা ভিন্ন পরমাণুর দুটি পারমাণবিক অরবিটাল একই অক্ষ বরাবর মুখোমুখি অধিক্রমণের ফলে আণবিক অরবিটাল সৃষ্টির মাধ্যমে যে সমযোজী বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে।
কার্বন ডাই অক্সাইড এ কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকা সত্বেও এটি অপোলার কারণ কার্বন এবং অক্সিজেন বন্ধনের ডাইপোল মোমেন্ট দুটি বিপরীত দিকে এবং মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি কোন থাকে ফলে দুটি বাহুর লব্ধি ডাইপোল মোমেন্ট এর মান 0 হয় তাই কার্বন ডাই অক্সাইড এর অণুতে ডাইপোল থাকা সত্ত্বেও এটি অপোলার।
পাত্র-১ এর M2 N3 লবণটি নিম্নরূপে বিয়োজিত হয়-
∴M2 N3 এর দ্রাব্যতা গুণফল,
দেওয়া আছে, S (ঘনমাত্রা) =3.0×10-3M
সুতরাং পাত্র-১ এর দ্রবণটি সম্পৃক্ত হলে M2 N3 এর দ্রাব্যতা গুণফল 2.6244×10-11mol5 L-5 হবে।
উদ্দীপকের পাত্রদ্বয় মিশ্রিত করলে নিচের বিক্রিয়াটি ঘটে
১ম পাত্রের মিশ্রণে M³⁺ আয়নের ঘনমাত্রা,
ধরি, ২নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা =S M
২নং পাত্রে Q– আয়নের ঘনমাত্রা
বা,
বা,
সুতরাং ২নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে 2.334×10-2 M হলে ১নং ও ২নং দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে MQ3 এর অধঃক্ষেপ পড়বে।