A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২২ – খনিজ ও শক্তি সম্পদ, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ৫ম অধ্যায় — খনিজ ও শক্তি সম্পদ🔢 সৃজনশীল নং ৯🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগের শিল্পস্তর হতে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাই খনিজ সম্পদ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাংলাদেশের কর্ণফুলী নদীর পানির গতিকে কাজে লাগিয়ে বিশেষ প্রক্রিয়ায় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অর্থাৎ কর্ণফুলী নদীর পানির স্রোতকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়।রাঙ্গামাটি জেলায় কাপ্তাই নামক স্থানে এ বিদ্যুৎকেন্দ্র গড়ে উঠেছে যা ১৯৬২ সাল থেকে চালু হয়। জলবিদ্যুৎ উৎপাদন পদ্ধতি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরনে ভূমিকা রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'ক' বলয়টি হলো মধ্যপ্রাচ্য যেখানে উৎপাদিত খনিজটি হলো খনিজ তেল। নিচে মধ্যপ্রাচ্যের খনিজ তেলের উৎপাদন বর্ণনা করা হলো-

সারাবিশ্বে তেল উত্তোলনে মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোর অবদান অন্যতম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তেল উত্তোলন করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো খনিজ তেল সমৃদ্ধ যা উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি।খনিজ তেল উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে সৌদি আরব। সেখানে ১৪টি তেলক্ষেত্র রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত দেশ ইরানেও তেল সম্পদের ভাণ্ডার রয়েছে। ইরানের আবাদানে পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত। মধ্যপ্রাচ্যের দেশ ইরান উৎপাদিত খনিজ তেলের জন্য বিখ্যাত। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত—দেশ দুটিও খনিজ তেলের জন্য বিখ্যাত। ইরাকের কিরকুক তেলক্ষেত্রটি পৃথিবী বিখ্যাত।

চিত্র: মধ্যপ্রাচ্যের খনিজ তেলক্ষেত্র

তাই বলা যায় যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো খনিজ তেল সমৃদ্ধ যা উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চল হলো মধ্যপ্রাচ্য যেখানে প্রধান খনিজ সম্পদ হলো খনিজ তেল।নিচে এর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো-

বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি শক্তির প্রায় ৫৬% আসে খনিজ তেল থেকে। অন্যান্য জ্বালানি শক্তি অপেক্ষা খনিজ তেল ব্যবহার সহজ, সুবিধাজনক ও সস্তা। এজন্য বিশ্বজুড়ে এর চাহিদা অপরিমেয়।মোটরগাড়ি, বাস, ট্রাক, রেলগাড়ি, জাহাজ, বিমান প্রভৃতি চালাতে খনিজ তেল ব্যবহৃত হয়। সাবমেরিন, যুদ্ধবিমান, কামানবাহী গাড়ি, ট্যাঙ্ক প্রভৃতি চালানোর জন্য খনিজজাত তেল ব্যবহার করা হয়। ট্রাক্টর, হারভেস্টার, থ্রেশার, পাম্পসেট, জেনারেটর প্রভৃতি চালনার জন্য পেট্রোল, ডিজেল, কেরোসিন ব্যবহার করা হয়। কয়লা ছাড়াও ডিজেলের সাহায্যে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়া শিল্পকারখানায় এর ব্যবহার রয়েছে।

তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, খনিজ তেল এমন একটি সম্পদ যা দ্বারা বিশ্বের প্রতিটি দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এবং মানবকল্যাণে এর গুরুত্ব অপরিসীম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২২ – খনিজ ও শক্তি সম্পদ, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)”