A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২২ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১২১🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কবয়েলের সূত্রে স্থির তাপমাত্রায় তিন ধরনের লেখচিত্র পাওয়া যায় যাদেরকে আইসোথার্ম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়। কারণ গ্যালভানিক কোষে দুটি ভিন্ন পাত্রে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য ও ধাতব তড়িৎদ্বার আংশিক নিমজ্জিত থাকে। গ্যালভানিক কোষের তড়িৎদ্বারে জারণ-বিজারণ বিক্রিয়ার সময় লবণ সেতুর অনুপস্থিতিতে জারণ - অর্ধকোষে ক্যাটায়ন এবং বিজারণ অর্ধকোষে অ্যানায়নের আধিক্য ঘটে অর্থাৎ পরিমাণের বৃদ্ধি ঘটে। ফলে তড়িৎপ্রবাহ ব্যাহত হয় এবং হ্রাস পেতে পেতে এক সময় তা বন্ধ হয়ে যায়। এজন্য লবণ সেতু ব্যবহার করে নিরবচ্ছিন্ন তড়িৎপ্রবাহ বজায় রাখা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A পাত্রে লঘু H2SO4  যুক্ত KMnO4  দ্রবণ বিদ্যমান। এতে অক্সালিক এসিড (H2C2O4)  যোগ করলে সংঘটিত রিডক্স বিক্রিয়াটি- 

2KMnO4+3H2SO4+5H2C2O4→ K2SO4+2MnSO4+8H2O+10CO2 

উভয়পক্ষ থেকে দর্শক আয়নকে বাদ দিয়ে সমীকরণটিকে আয়নীয় আকারে লিখলে- 

2MnO4−r+16H++5C2O42−→2Mn2++8H2O+10CO2 

জারণ অর্ধ-বিক্রিয়া : C2O42−→2CO2+2e.......... (1) 

বিজারণ অর্ধ-বিক্রিয়া : 
MnO4−+8H++5e→Mn2++4H2O .......... (2) 

(1) নং সমীকরণকে 5 দ্বারা ও (2) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে পাওয়া যায়, 

5C2O42−→10CO2+10e .......... (3) 

2MnO4−+16H++10e→2Mn2++8H2O .......... (4) 

(3) নং ও (4) নং সমীকরণকে যোগ করলে জারণ-বিজারণের সমীকরণটি দাঁড়ায়- 

2MnO4−+16H++5C2O42−→2Mn2++8H2O+10CO2. 

এটি আয়নীয় আকারে বিক্রিয়াটির সমতাযুক্ত সমীকরণ। এ সমীকরণের বাম ও ডান দিকে K+ আয়ন ও SO42- মূলকের সংখ্যা সমান করলে সমীকরণটি দাঁড়ায়-

 2KMnO4+3H2SO4+5H2C2O4→K2SO4+2MnSO4+8H2O+10CO2 

এটিই সংঘটিত বিক্রিয়াটির আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত সমীকরণ। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের পাত্র-B ও পাত্র-C এর দ্রবণদ্বয় মিশ্রিত করলে সমতাকৃত সমীকরণ দাঁড়ায়-

6FeSO4+K2Cr2O7+7H2SO4→3Fe2(SO4)3+K2SO4+Cr2(SO4)3+7H2O 

বিক্রিয়া থেকে দেখা যায়, 6 molFeSO4=1 mol K2Cr2O7.
1000 mL1MK2Cr2O7 জারিত করতে Fe প্রয়োজন =6×55.85 g 

∴30 mL0.1MK2Cr2O7 জারিত করতে Fe প্রয়োজন =6×55.85×30×0.11000 g

=1.0053 g 

সুতরাং B পাত্রে যোগকৃত 2g লৌহ টুকরার মাত্র 1.0053 g বিশুদ্ধ
অতএব, বিশুদ্ধতার শতকরা পরিমাণ =1.00532×100% 

= 50.27% 

অর্থাৎ উদ্দীপক পাত্রের লৌহ খন্ডটি 50.27% বিশুদ্ধ। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২২ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”