A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২২ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৫৭🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে, অরবিটালটি বৃত্তাকার না উপবৃত্তাকার, ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে ঘড়ির কাঁটার ন্যায় না ঘড়ির কাঁটার বিপরীত দিকে পরিভ্রমণ করে, এসব বিষয় প্রকাশের জন্য যে কয়েকটি সংখ্যার অবতারণা করা হয় তাই কোয়ান্টাম সংখ্যা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পর্যায় সারণির একটি নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। ফলে নিউক্লিয়াস থেকে বহিঃস্থ শক্তিস্তরের দূরত্ব কমে যায় এবং নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন আকর্ষণের ক্ষমতা বেড়ে যায়। এ জন্য তড়িৎ ঋণাত্মকতার মানও ক্রমান্বয়ে বাড়তে থাকে। পর্যায় সারণির ২য় পর্যায়ের সর্বডানে অবস্থিত গ্রুপ 17 এর সবচেয়ে উপরে স্থান প্রাপ্ত মৌল হলো F। তাই সমযোজী যৌগ অণুতে শেয়ারকৃত ইলেকট্রনের উপর ফ্লোরিনের নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে বেশি হয়। অর্থাৎ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A পাত্রের দ্রবণের ক্ষেত্রে,

 mL0.1MHA দ্রবণ =(140×0.1)mL1MHA
=14 mL1MHA
আবার, B পাত্রের দ্রবণের ক্ষেত্রে,

30 mL0.2MNaOH দ্রবণ =(30×0.2)mL1MNaOH
=6 mL1MNaOH

∴ C পাত্রের সংঘটিত বিক্রিয়া-

:. সাম্যাবস্থায় মোট আয়তন =(8+6+6)mL=20 mL সুতরাং মিশ্রণে [HA]=8×120M=0.4M
আবার মিশ্রণে [NaA]=6×120M=0.3M
হেন্ডারসন হেসালবাখ সমীকরণ মতে,

pH=pKa+log⁡[NaA][HA]
=−log⁡Ka+log⁡(0.30.4)
=−log⁡(1.8×10−5)−0.125=4.7447−0.125=4.62
যেহেতু C পাত্রের দ্রবণের pH মান 4.62 সেহেতু C পাত্রে বিদ্যমান মিশ্রণের প্রকৃতি অম্লীয় ( pH<7.0 ) হবে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের C পাত্রে মিশ্রণের সাম্যাবস্থায় 8 mL 1 M HA ও 6 mL 1M NaA অবশিষ্ট থাকে (গ থেকে পাই)। এজন্য HA ও NaA এর মিশ্রণ একটি অম্লীয় বাফার হিসাবে কাজ করবে। কাজেই এ মিশ্রণে সামান্য পরিমাণ এসিড (যেমন HCI) বা সামান্য পরিমাণ ক্ষারক (যেমন NaOH) যোগ করলে pH মান ধ্রুব থাকে। নিচে pH মানের ধ্রুব থাকার কৌশল বর্ণনা করা হলো-
HA ও NaA দ্রবণদ্বয় জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত হয়।

HA(aq)⇌H+(aq)+A−(aq)(আংশিক বিয়োজিত) NaA(aq)⇌A−(aq)+Na+(aq) (সম্পূর্ণ বিয়োজিত)

দ্রবণে যদি সামান্য পরিমাণে HCI যোগ করা হয় তাহলে তা A- এর সাথে বিক্রিয়া করে HA উৎপন্ন হয় এবং দ্রবণের মোট pH অপরিবর্তিত রাখে।
আবার দ্রবণে যদি সামান্য পরিমাণে NaOH যোগ করা হয়, তা H+ আয়নের সাথে বিক্রিয়া করে H₂O উৎপন্ন করে এবং দ্রবণের মোট pH অপরিবর্তিত রাখে।

সুতরাং বলা যায়, বাফার দ্রবণে সামান্য অম্ল বা ক্ষার যোগ করা হোক না কেন দ্রবণের pH মানের কোনো পরিবর্তন হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২২ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”