A. Nayan
A. Nayan
2 Jun 2026 (24 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৩ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📘 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ১৩🏫 বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

অ্যালকেন থেকে একটি H-পরমাণু অপসারিত হলে যে মূলক বা গ্রুপ গঠিত হয় তা-ই অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত CnH2n+1.m

উত্তর:

আমরা জানি, যে সকল কার্বন শিকলে কমপক্ষে একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। প্রোপিন অণুতে একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যামান। তাই প্রোপিনকে অসম্পৃক্ত যৌগ বলা হয়।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করি।

CH3CH2COONa+NaOHΔCaOH3CCH3+Na2CO3X

উক্ত বিক্রিয়ায় প্রাপ্ত X যৌগটি হলো ইথেন। ইথেন হতে নিম্নোক্ত বিক্রিয়ার মাধ্যমে ইথানল প্রস্তুত করা যায়।

ইথেন, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড নামক অ্যালকাইল থ্যালাইড উৎপন্ন করে।

H3CCH3+Cl2hvH3CCH2Cl+HCl.

অতঃপর উৎপন্ন ইথাইল ক্লোরাইডকে লঘু জলীয় KOH দ্রবণের সাথে যুক্ত করলে ইথানল নামক অ্যালকোহল উৎপন্ন হয়।

অতএব উক্ত প্রক্রিয়ায় X যৌগ ইথেন হতে ইথানল প্রস্তুত করা যায়।

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়া সম্পূর্ণ করে পাই,

সুতরাং উদ্দীপকের Y যৌগটি হলো পলিপ্রোপিন। যা একটি থার্মোপ্লাস্টিক। উক্ত যৌগটি আমাদের জীবনের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি এর ক্ষতিকর প্রভাবও রয়েছে- উক্তিটি যথার্থ।

থার্মোপ্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যাকে বারবার গলানো ও বিভিন্ন আকৃতির বস্তুতে পরিণত করা যায়।  পলিপ্রোপিন হতে চমকপ্রদ প্লাস্টিক রশি, বোতল, থালাবাসন ইত্যাদি প্রয়োজনীয় বস্তু প্রস্তুত করা হয়। অথচ পূর্বেকার সময়ে এগুলো প্রস্তুতিতে বিভিন্ন ধাতু ও প্রাকৃতিক তনু ব্যবহার করা হতো। প্লাস্টিক এদের তুলনায় পাতলা ও ইচ্ছানুযায়ী রূপ ও বিভিন্ন আকারের বস্তু তৈরি করা যায়। যা আমাদের পারিবারিক জীবনকে আরো আকর্ষণীয় ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।

কিন্তু প্লাস্টিক জাতীয় এসব বস্তুর পরিবেশের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে। প্লাস্টিকের বস্তুকে আমরা মাটি বা পানিতে ফেলি। যা ব্যাকটেরিযা দ্বারা ক্ষয় প্রাপ্ত হয় না। বরং দীর্ঘ সময় একই অবস্থায় থাকা হচ্ছে শহর এলাকার জলাবদ্ধতার প্রধান কারণ। শুধু তাই নয়, প্লাস্টিক মাটি ও পানির দূষণ ঘটায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে।

তাই আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, উদ্দীপকের Y অর্থাৎ পলিপ্রোপিন যৌগটি আমাদের জীবনের জন্য যেমন প্রয়োজনীয়, তেমনি এর ক্ষতিকর প্রভাবও রয়েছে- উক্তিটি যথার্থ।

1 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৩ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”