A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৩ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ১০৭🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গাঢ় হাইড্রোক্লোরিক এসিড (HCl) ও অনার্দ্র জিংক ক্লোরাইড (ZnCl2) এর দ্রবণই লুকাস বিকারক। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চার্লসের সূত্র থেকে আমরা জানি- স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের  ফলে 0°C তাপমাত্রায় তার আয়তনের 1273  ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। 

∴ P বা চাপ ধ্রুবক থাকলে 0°C ও t°C তাপমাত্রায় আয়তন V0 ও Vt হলে চার্লসের সূত্রানুসারে, 

Vt=V0+V0273×t=V0(1+t273)=V0(273+t273)

∴ t = -273°C হলে Vt = V0 × 0 = 0

-273°C তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলে। 

∴ -273°C = 0 K বা, 0°C = 273K

 t°C = (273 + t) K

(273 + t) হলো °C থেকে K (কেলভিন) তাপমাত্রায় নেওয়ার পদ্ধতি। যা নতুন স্কেল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের গ্রাফ চিত্র থেকে বোঝা যাচ্ছে A গ্যাসটি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস সম্পর্কিত সূত্রগুলো দ্বারা আমরা আদর্শ গ্যাস সূত্র বা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি। আদর্শ গ্যাসের সূত্রগুলো হলোঃ

স্থির তাপমাত্রায়,

  আয়তন α (1/চাপ)

∴Vα1P…...(i); যেখানে V = আয়তন; P = চাপ

স্থির চাপে,

  আয়তন α তাপমাত্রা 

∴ V α T .........(ii); যেখানে, V = আয়তন; T = তাপমাত্রা 

স্থির চাপ ও তাপমাত্রায়, 

  আয়তন α মোলসংখ্যা

∴ V α n ........(iii)

সমীকরণ (i) ও (ii) ও (iii) থেকে পাই,

Vα1PTn∴V=KnTPPV=KnT

K = R = মোলার গ্যাস ধ্রুবক 

∴ PV= nRT যা আদর্শ গ্যাস সমীকরণ। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের B ও C গ্যাস হলো বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ না করার কারণ নিচে বিশ্লেষণ করা হলো- আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ, PV=nRT ................(1)

যেখানে P = চাপ, V = আয়তন, n = মোলসংখ্যা, R= মোলার গ্যাস ধ্রুবক এবং T = তাপমাত্রাকে বুঝানো হয়েছে। আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে এই সূত্র মেনে চলে। তবে, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ, (δu/δv)T=0;u= গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, V = গ্যাসের আয়তন, T = কেলভিন তাপমাত্রা। অপর দিকে যেসব গ্যাস PV = nRT সূত্র মেনে চলে না তারাই হচ্ছে বাস্তব গ্যাস।

গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী, গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব গ্যাসের আয়তন একেবারেই নগণ্য নয়। এ কারণেই উচ্চচাপে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের থেকে অনেক বেশি।
আবার গতিতত্ত্ব অনুযায়ী, গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বল - নেই। চাপ বৃদ্ধিতে এই স্বীকার্যও প্রযোজ্য নয়। কেননা চাপ বৃদ্ধিতে অণুসমূহ খুব কাছাকাছি আসে। তখন আকর্ষণ বল কার্যকর হয়। এজন্য PV = nRT সূত্রটি মেনে চলে না। অর্থাৎ ভ্যানডার ওয়ালস সূত্রমতে,

(P+n2aV2)(V−nb)=nRT.......(2) [∵ a ও b ধ্রুবক ]

এখন (1) ও (2) নং সমীকরণ হতে পাই,]

সুতরাং, উল্লেখিত সমীকরণ থেকে দেখা যায়, কোনো গ্যাসের আদর্শ অবস্থায় প্রাপ্ত চাপ অপেক্ষা বাস্তব অবস্থায় প্রাপ্ত চাপ কম হয়। অর্থাৎ, চাপজনিত ত্রুটির কারণে উচ্চ চাপ ও নিম্নতাপমাত্রায় B ও C বাস্তব গ্যাসদ্বয় আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৩ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”