A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৩ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ২৯🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রোটোডার্ম: শীর্ষস্থ ভাজক টিস্যুর একেবারে বাইরের দিকে যে একস্তর বিশিষ্ট কোষ অরীয়ভাবে বিভাজিত হয়ে মূল, কান্ড ও পাতার ত্বক গঠন করে তাই প্রোটোডার্ম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রাইমারি ভাজক টিস্যুকে আমৃত্যু বিভাজনক্ষম টিস্যু বলা হয়। 

যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায়ই উৎপত্তি লাভ করে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। এ টিস্যু ভ্রুণাবস্থা হতে আমৃত্যু উদ্ভিদের দেহে থেকে বিভাজিত হতে থাকে। তাই এ টিস্যুকে আমৃত্যু বিভাজনক্ষম টিস্যু বলা হয়। এ প্রকার টিস্যু মূল, কান্ড ও পাতার অগ্রভাগে অবস্থিত। বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। উদ্ভিদের প্রাথমিক অঙ্গ গঠনে এ প্রকার টিস্যু কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্র-১ এর M এবং N চিহ্নিত অংশদ্বয় হলো যথাক্রমে ফ্লোয়েম এবং জাইলেম। এদের সমন্বয়ে গঠিত হয় ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুতন্ত্র। জাইলেম ও ফ্লোয়েমের পারস্পরিক অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- i. সংযুক্ত ii. অরীয় এবং iii. কেন্দ্রীয়। 
i. সংযুক্ত ভাস্কুলার বান্ডল: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধের উপর একই সঙ্গে অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এটি আবার দুই প্রকার- ক. সমপার্শ্বীয় খ. সমদ্বিপার্শ্বীয়। 
ক. সমপার্শ্বীয়: একখণ্ড ফ্লোয়েম টিস্যু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থান করে এবং ফ্লোয়েম বাইরের দিকে এবং জাইলেম ভেতরের দিকে বিন্যস্ত থাকে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। 
খ. সমদ্বিপার্শ্বীয়: যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শীয় ভাস্কুলার বান্ডলু বলে। যেমন- দ্বিবীজপত্রী উদ্ভিদের (লাউ, কুমড়া ইত্যাদি) কাণ্ডে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। 
ii. অরীয় ভাস্কুলার বান্ডল: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুগুচ্ছ পৃথকভাবে এবং পর্যায়ক্রমে অক্ষীয় ব্যাসার্ধে বিন্যস্ত থাকে, তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- সপুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। 
iii. কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম অথবা ফ্লোয়েমের যেকোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চারদিক থেকে ঘিরে রাখে তাকে কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদে এ ভাস্কুলার বান্ডল বেশি দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ এবং চিত্র-২ দ্বারা যথাক্রমে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল, যা একবীজপত্রী উদ্ভিদের কান্ডে এবং অরীয় ভাস্কুলার বান্ডল, যা একবীজপত্রী উদ্ভিদের মূলে দেখা যায়। নিচে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কান্ডের অন্তর্গঠনগত পার্থক্য বিশ্লেষণ করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৩ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”