A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৫ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৮১🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমমোলার পরিমাণ dexto এবং levo এনানসিওমারদ্বয়ের মিশ্রণই হলো রেসিমিক মিশ্রণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এসিড বৃষ্টির কারণ-
১. প্রাকৃতিক কারণ: আগ্নেয়গিরি থেকে নির্গত SQ2 এবং প্রাকৃতিক কারণে সৃষ্ট কিছু অম্লধর্মী অক্সাইড বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে H2SO3,H2SO4  তৈরি করে।
২. মানুষ সৃষ্ট কারণ: মোটর গাড়ি, ইটের ভাটা, তাপ বিদ্যুৎ কেন্দ্র। কল-কারখানা, ধাতু নিষ্কাশন কেন্দ্র থেকে জ্বালানি তেল বা কয়লার দহনে বিভিন্ন অম্লধর্মী গ্যাস বায়ুমণ্ডলের মাধ্যমে বৃষ্টির পানিতে মিশে এসিড বৃষ্টি সৃষ্টি করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

A ও B পাত্রের দ্রবণ মিশ্রিত করে প্রাপ্ত মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়:

দেওয়া আছে,
A-পাত্রের ক্ষেত্রে (HCl দ্রবণ):
আয়তন, VA=20 mL
ঘনমাত্রা (সেমিমোলার), SA=0.5 M

B-পাত্রের ক্ষেত্রে (HCl দ্রবণ):
আয়তন, VB=50 mL
ঘনমাত্রা (ডেসিমোলার), SB=0.1 M

মিশ্রণের ক্ষেত্রে:
মিশ্রণের মোট আয়তন, Vmix=VA+VB=(20+50) mL=70 mL
মিশ্রণের ঘনমাত্রা, Smix=?

যেহেতু উভয় পাত্রেই একই এসিড (HCl) রয়েছে, তাই এদের মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়ের সূত্রানুসারে আমরা জানি,

VmixSmix=VASA+VBSB

Smix=VASA+VBSBVmix

Smix=(20×0.5)+(50×0.1)70 (মান বসিয়ে পাই)Smix=10+570

Smix=1570Smix=0.2143 M

A ও B পাত্রের দ্রবণ মিশ্রিত করলে প্রাপ্ত মিশ্রণের ঘনমাত্রা হবে 0.2143 M।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
A-পাত্রের HCl দ্রবণের ক্ষেত্রে,

  • আয়তন, VA=20 mL=0.02 L
  • ঘনমাত্রা (সেমিমোলার), SA=0.5 M

∴HCl এর মোল সংখ্যা,
nA=VA×SA=0.02 L×0.5 mol L−1=0.01 mol

C-পাত্রের Na2CO3 দ্রবণের ক্ষেত্রে,

  • আয়তন, VC=10 mL
  • ঘনমাত্রা = 5%(WV)

আমরা জানি, 5%(WV)Na2CO3 দ্রবণ বলতে বোঝায়,
100 mL দ্রবণে Na2CO3 দ্রবীভূত আছে 5 g।

∴10 mL দ্রবণে Na2CO3 এর ভর, W=5×10100 g=0.5 g

Na2CO3 এর আণবিক ভর, M=(23×2)+12+(16×3)=106 g mol−1

∴Na2CO3 এর মোল সংখ্যা, nC=WM=0.5106 mol=0.004717 mol

A ও C পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে নিম্নোক্ত প্রশমন বিক্রিয়াটি ঘটে—

  • Na2CO3+2HCl→2NaCl+H2O+CO2

উপরোক্ত সমতাকৃত সমীকরণ হতে পাই,
1 mol Na2CO3≡2 mol HCl

∴0.004717 mol Na2CO3 কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে প্রয়োজনীয় HCl এর পরিমাণ =(2×0.004717) mol=0.009434 mol

কিন্তু, A-পাত্রে মোট HCl দেওয়া আছে 0.01 mol।
অর্থাৎ, মিশ্রণে উপস্থিত এসিডের পরিমাণ (0.01 mol), বিক্রিয়ায় প্রয়োজনীয় এসিডের পরিমাণের (0.009434 mol) চেয়ে বেশি।
সুতরাং, সম্পূর্ণ ক্ষারক (Na2CO3) প্রশমিত হওয়ার পরও মিশ্রণে অতিরিক্ত এসিড (HCl) অবশিষ্ট থেকে যাবে।

  • অবশিষ্ট HCl এর পরিমাণ =(0.01−0.009434) mol=0.000566 mol

যেহেতু A ও C পাত্রের দ্রবণ মিশ্রিত করার পর মিশ্রণে অতিরিক্ত এসিড বা HCl অবশিষ্ট থাকে, তাই প্রাপ্ত মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৫ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”