A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ঢাকা নবম শ্রেণির…’ রাজউক উত্তরা মডেল কলেজ – বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য🔢 সৃজনশীল নং ১২🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ঢাকা নবম শ্রেণির ছাত্র সাজ্জাদ ইদানীং কারো সাথেই ভালো আচরণ করে। না। তার নানারকম শারীরিক পরিবর্তন ঘটছে। মেয়েদের প্রতি তার। কৌতূহল বাড়ছে। তার উচ্চ শিক্ষিত বাবা-মা বিষয়টি লক্ষ করলেন এবং এ সময়ে তার যা যা করা উচিত সে সম্পর্কে বুঝিয়ে বললেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হরমোন এক ধরনের রাসায়নিক পদার্থ।যার কারণে বয়োসন্ধিকালের পরিবর্তন ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বয়োসন্ধিকালে কিশোরদের শারীরিক পরিবর্তন নিচে উল্লেখ করা হলো-

১ . উচ্চতা ও ওজন বাড়ে।

২. শরীরে দৃঢ়তা আসে, বুক ও কাঁধ চওড়া হয়।

৩. শরীরের বিভিন্ন অংশে লোম গজায়।

৪. ১৬/১৭ বছর বয়সে দাড়ি গোঁপ ওঠে।

৫. স্বরভঙ্গ হয় ও গলার স্বর মোটা হয়।

৬. প্রজনন অঙ্গ বড় হয়ে ওঠে।

৭. বীর্যপাত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে দেখা যায়, নবম শ্রেণির ছাত্র সাজ্জাদ ইদানীং কারও সাথে ভালো আচরণ করছে না।

শারীরিক পরিবর্তনের পাশাপাশি মেয়েদের প্রতি তার কৌতূহল বেড়েছে। পরিবর্তনের শর্তানুযায়ী তার মধ্যে বয়োসন্ধিকালের পরিবর্তনগুলো দেখা দিয়েছে। এসময় তার মানসিক ও শারীরিক পরিবর্তনকে খাপ খাইয়ে তাকে স্বাভাবিক রাখায় একজন ভালো বন্ধু যথেষ্ট ভূমিকা রয়েছে। কারণ এসময় কিশোরদের কিছু ঝুঁকিপূর্ণ মানসিক পরিবর্তন ঘটে। যেমন মাদকের প্রতি আকর্ষণ, আবেগপ্রবণ হওয়া, দুঃসাহসিক কাজে লিপ্ত হওয়া ইত্যাদি। একজন ভালো বন্ধু এ সমস্ত কাজে কখনো উৎসাহ প্রদান করে না বরং এসব কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে ও পরামর্শ দেয়। তাছাড়া মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য একজন ভালো বন্ধু সাজ্জাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে এবং অন্যান্য সব ব্যাপারে সহযোগিতা ও সাহস প্রদান করবে।

এজন্য সাজ্জাদের দৈহিক ও মানসিক পরিবর্তনকে খাপ খাওয়ানোর জন্য একজন ভালো বন্ধুর যথেষ্ট ভূমিকা রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাজ্জাদের বয়োসন্ধিকাল চলছে। তার বয়সী ছেলেমেয়েদের এ সময়ে দৈহিক ও মানসিক স্বাস্থ্যরক্ষার কিছু কৌশল রয়েছে।

১. দৈহিক স্বাস্থ্যরক্ষার কৌশল: বয়োসন্ধিকালে ছেলেমেয়েদের শারীরিক পরিবর্তন যেমন- উচ্চতা ও ওজন বাড়া, হাড়মোটা হওয়া ইত্যাদি ঘটে থাকে। এ সময় শারীরিক পরিবর্তনের সাথে তাদের স্বাস্থ্যরক্ষার জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগান নিশ্চিত করতে হবে। ৬টি উপাদানসমৃদ্ধ সুষম খাবার প্রদানের মাধ্যমে সাজ্জাদের বয়সী ছেলেমেয়েদের শারীরিক স্বাস্থ্য রক্ষা করা সম্ভব।

২. মানসিক স্বাস্থ্য রক্ষার কৌশল: বয়োসন্ধিকালে সাজ্জাদের বয়সী ছেলেমেয়েদের মানসিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে তাদের মানসিক সুস্থতা ও স্বাস্থ্য বজায় রাখা যায়। এজন্য তাদের সাথে ভালো আচরণ করতে হবে। অভিভাবকদের উচিত হবে তাদের সাথে বন্ধুভাবাপন্ন আচরণ করা, সহানুভূতি প্রদর্শন করা, রোগব্যাধি হলে তা প্রতিবিধান করা; সাথীদের সাথে খেলাধুলা করা ইত্যাদির মাধ্যমে মানসিক স্বাস্থ্য রক্ষা করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ঢাকা নবম শ্রেণির…’ রাজউক উত্তরা মডেল কলেজ – বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”