A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা সিটি কলেজ ২০২৫ – ব্যক্তিত্ব, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — ব্যক্তিত্ব🔢 সৃজনশীল নং ২২🏢 প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শেলডন তার শারীরিক গঠন মতবাদটিতে বর্ণনা করেন যে, শারীরিক গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। শেলডনের শারীরিক গড়ন মতবাদে গোলগাল, মেদবদুল ব্যক্তিদের এনডোমরফিক এবং হালকা, পাতলা গড়নের ব্যক্তিদের একটোমরফিক বলেছেন। অর্থাৎ মেদ ও মেদহীন শরীরের পার্থ্যকের কারণে আচরণের পার্থক্যের কথা বলেছেন, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। অন্যদিকে বয়সের সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয়, সে বিষয়টি তার মতবাদে এড়িয়ে যাওয়া হয়। এসব দিক বিবেচনায় বলা যায়, শেলডনের শারীরিক গড়ন মতবাদটি বিজ্ঞান সম্মত নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'ক' ব্যক্তিত্ব, পরিমাপের পদ্ধতিটি হলো রোশাক কালির ছাপ অভীক্ষা। নিচে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-
প্রক্ষেপণমূলক অভীক্ষাগুলোর মধ্যে সুইজারল্যান্ডের মনোচিকিৎসক হারম্যান রোশাক কর্তৃক ১৯২১ সালে উদ্ভাবিত অভীক্ষাটিই রোশাক কালির ছাপ অভীক্ষা নামেও পরিচিত। রোশাক অভীক্ষার ১০টি কালির ছাপের মধ্যে ৫টি কালো ও ধূসর বর্ণের ২টি কালো ও লাল বর্ণের এবং বাকি ৩টি অন্যান্য বর্ণের। কার্ডগুলো ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত। কার্ডগুলোর কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন, কিন্তু এমন ধরনের যে, সেগুলোকে যেমন খুশি তেমন করে প্রত্যক্ষণ করা যায়। এ পদ্ধতিতে ব্যক্তিত্ব পরিমাপ করার জন্য ব্যক্তিকে এক একটি করে কার্ড দেখানো হয় এবং কার্ডে সে কি দেখছে তা বলতে বলা হয়। কার্ডগুলো দেখার সময় ব্যক্তি যতক্ষণ খুশি এবং যেভাবে খুশি দেখতে পারে। প্রতিটি কার্ড দেখা শেষ হলে ব্যক্তির উত্তর হুবহু লিখে রাখা হয়। পরীক্ষক পরীক্ষণপাত্রের বর্ণনা থেকে তার মানসিক সংগঠন কি প্রকার, তার মধ্যে আবেগ বা প্রেরণার আধিক্য আছে কিনা, কিংবা তার আবেগ স্বতঃস্ফূর্ত ও সাবলীলভাবে প্রকাশ করে কিনা, তার 'চিন্তাধারার পদ্ধতি বিমূর্ত না মূর্ত, তার মনোভাব, ইচ্ছা প্রভৃতি সম্পর্কে ধারণা করেন এবং এগুলোর মাধ্যমে তার ব্যক্তিত্বের স্বরূপ উদঘাটন করেন। সুতরাং বলা যায়, 'ক' এর ক্ষেত্রে রোশাক কালির ছাপ অভীক্ষাটি প্রয়োগ করা হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রদর্শিত ক ও খ অভীক্ষাদ্বয় হলো যথাক্রমে রোশাক কালির ছাপ অভীক্ষা এবং কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা। নিচে অভীক্ষাদ্বয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা সিটি কলেজ ২০২৫ – ব্যক্তিত্ব, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”