| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ঢাকা সিটি কলেজ ২০২৬ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
যে সকল পরমাণু বা পরমাণুগুচ্ছ বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ঐ যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কার্যত রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বলে।
যে সকল যৌগ অ্যারোমেটিসিটি অর্থাৎ হাকেল তত্ত্ব মেনে চলে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। হাকেল তত্ত্ব মতে যেসব বলয়াকার সমতলীয় জৈব যৌগের অণুতে সঞ্চরণশীল (4n+ 2) সংখ্যক পাই (π)ইলেকট্রন থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে।
i. বেনজিনের গঠন চেপ্টা সমতলীয় চাক্রিক এবং বলয় গঠনকারী পরমাণুর সংখ্যা 61
ii. বলয় গঠনকারী প্রতিটি পরমাণুতে p-অরবিটাল আছে। আণবিক অরবিটালে সঞ্চরনশীল π ইলেকট্রন সংখ্যা 6 যা [4n + 2 = 4 × 1 + 2 = 6 (যখন n = 1)] হাকেল তত্ত্বকে অনুসরণ করে।
একারণে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ।
উদ্দীপকের X গ্যাসের 1 mol এর গতিশক্তি,
দেওয়া আছে,
সুতরাং উদ্দীপকের X গ্যাসের 1 mol এর গতিশক্তি 3716.36 J।
লেখচিত্র ও তালিকা অনুযায়ী গ্যাস দুটির মোলসংখ্যা সমান (1 mol), তাপমাত্রা সমান (25°C বা 298 K) এবং আয়তন ও সমান (V)। মনে করি, প্রত্যেক গ্যাসের আয়তন, V = 1 L
তাহলে আদর্শ গ্যাস A-এর জন্য-
এবং বাস্তব গ্যাস x-এর জন্য-
এর মান শূন্য হবে, যখন বাস্তব গ্যাস X আদর্শ আচরণ করবে। এমন হবে, যখন X গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণজনিত চাপ ত্রুটি এবং অণুর নিজস্ব আয়তনজনিত আয়তন ত্রুটি দূর হবে। এটি সম্ভব নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়।
উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে গ্যাসের আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়। এতে অণুগুলো বেশ দূরে দূরে অবস্থান করে। ফলে অণুসমূহের মধ্যে আর কোনো আকর্ষণ কাজ করে না এবং মোট আয়তনের তুলনায় অণুসমূহের নিজস্ব আয়তন নগণ্য হয়।
সুতরাং উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে X গ্যাস আদর্শ আচরণ করবে এবং এর মান শূন্য হবে।