A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ঢাকার ভূপৃষ্ঠ হতে…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — মহাকর্ষ ও অভিকর্ষ🔢 সৃজনশীল নং ২৩🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ঢাকার ভূপৃষ্ঠ হতে খাড়া 26000 km ওপরে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ 6400km এবং ভর 6 × 1024 kg |

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সর্বাপেক্ষা কম যে বেগে কোন বস্তুকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না সেই বেগকে মুক্তিবেগ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় কৃত্রিম উপগ্রহের বেগ,

v=GMR+h

উপরোক্ত সমীকরণ হতে পাই যে, কৃত্রিম উপগ্রহের বেগের মান স্যাটেলাইটের ভরের উপর নির্ভরশীল নয়।

সুতরাং, একই কক্ষপথে স্থাপিত দুটি ভিন্ন ভরের স্যাটেলাইটের বেগ একই হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

পৃথিবীর ভর M=6×1024 kg

মহাকর্ষীয় ধ্রুবক, G=6.673×10−11 N m2 kg−2

পৃথিবীর ব্যাসার্ধ, R=6.4×106 m

উচ্চতা, h=26000 km=26000×1000 m=2.6×107 m

কৃত্রিম উপগ্রহের বেগ, v = ?

 

আমরা জানি, 

v=GMR+h=6.673×10−11Nm2 kg−2×6×1024 kg6.4×106 m+2.6×107 m=3515.31 ms−1 (প্রায়)

 

অতএব কৃত্রিম উপগ্রহের বেগ 3515.31ms-1 .

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

"গ" নং হতে পাই, কৃত্রিম উপগ্রহের বেগ, v = 3515.31 m s-¹

পৃথিবীর ব্যাসার্ধ, R = 6.4 × 106 m

উপগ্রহের উচ্চতা, h = 2.6 x 107 m

পর্যায় কাল, T = ?

আমরা জানি,

T=2π(R+h)v=2×3.1416(6.4×106 m+2.6×107 m)3515.31 m s−1=57911.16 s=57911.163600 h=16.0864 h

পৃথিবী যে অভিমুখে নিজ অক্ষের চারদিকে আবর্তন করে, উপগ্রহটিও সেই অভিমুখে অর্থাৎ, পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে এবং ওই কক্ষপথের উচ্চতা যদি এমন হয় যে, উপগ্রহটির আবর্তনকাল পৃথিবীর নিজ অক্ষের চারদিকে আবর্তনকালের সমান অর্থাৎ 24 h হয় তাহলে পৃথিবী থেকে দেখলে ওই উপগ্রহটি নিরক্ষ রেখার ওপরে একটি নির্দিষ্ট স্থানে স্থির আছে বলে মনে হয়। এরূপ উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলে। কিন্তু উদ্দীপকের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল 16.0864 h তাই সব সময় ঢাকার উপর দেখা যাবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ঢাকার ভূপৃষ্ঠ হতে…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”