| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘ধনধান্য পুষ্প ভরা…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১০
জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হলেন ম্যাকিয়াভেলি।
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য হল। জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনা সম্পূর্ণ জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। অন্যদিকে, কোন জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। জাতীয়তা হলো এক ধরনের মানসিক ধারণা। অন্যদিকে জাতি হল একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনা। জাতীয়তার ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন অনুপস্থিত ও জরুরী নয়। অন্যদিকে জাতির ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন বর্তমান ও আবশ্যক।
উদ্দীপকে আলোচিত গানটির মাধ্যমে কোন বিষয়টি পরিস্ফুটিত হয়ে উঠেছে- ব্যাখ্যা কর।
দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক অত্যন্ত গভীর এবং একটি অন্যটির পরিপূরক। নিচে এদের নিবিড় সম্পর্ক আলোচনা করা হলো:
জাতীয়তা মূলত একটি মানসিক ধারণা। যখন একদল মানুষ ভাষা, ধর্ম, ইতিহাস বা ভৌগোলিক কারণে নিজেদের এক এবং অভিন্ন মনে করে এবং অন্যদের থেকে আলাদা ভাবে, তখন তাকে জাতীয়তা বলে। আর এই জাতীয়তাবাদের চেতনা থেকেই জন্ম নেয় দেশপ্রেম।
১. জাতীয়তার মূল ভিত্তি: জাতীয়তা ছাড়া দেশপ্রেমের কোনো শক্ত ভিত্তি থাকে না। যখন মানুষের মধ্যে 'আমরা এক জাতি'—এই বোধ কাজ করে, তখনই তারা স্বতঃস্ফূর্তভাবে দেশের প্রতি টান অনুভব করে।
২. রক্ষাকবচ হিসেবে কাজ করা: জাতীয়তাবোধ যখন দেশপ্রেমে রূপ নেয়, তখন মানুষ দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। জাতীয়তা যদি হয় একটি চারাগাছ, তবে দেশপ্রেম হলো তার জীবনীশক্তি যা রাষ্ট্রকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে।
৩. উন্নয়নের অনুপ্রেরণা: দেশপ্রেমিক নাগরিকই জাতীয় স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেয়। জাতীয়তা মানুষকে ঐক্যবদ্ধ করে, আর দেশপ্রেম সেই ঐক্যকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করে।
পরিশেষে বলা যায়, জাতীয়তা হলো একটি পরিচয়, আর দেশপ্রেম হলো সেই পরিচয়ের প্রতি গভীর আবেগ ও আনুগত্য। এই আবেগহীন জাতীয়তা যেমন প্রাণহীন, তেমনি জাতীয়তাবোধহীন দেশপ্রেম কল্পনা করা যায় না। তাই বলা যায়, দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক অবিচ্ছেদ্য ও নিবিড়।