A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ১২🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন মিলনে এবং উর্বর সন্তান উৎপাদনের সক্ষম, কিন্তু প্রায় অনুরূপ দৈহিক গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী হতে জননসূত্রে আলাদা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তিমিকে মাছের ন্যায় দেখতে হলেও প্রকৃতপক্ষে এরা মাছ নয়। কারণ মাছের যে বৈশিষ্ট্য গুলো রয়েছে তা এদের মধ্যে অনুপস্থিত। যেমন -মাছের দেহ গ্যানয়েড, সাইক্লয়েড ও টিনয়েড ধরনের আঁইশ দ্বারা আবৃত থাকে, কিন্তু তিমির দেহ প্র্যাকয়েড ধরনের আঁইশ। মাছের অন্তঃকঙ্কালের সাধারণত অস্থি নির্মিত , কিন্তু তিমির অন্ত কঙ্কাল তরুণাস্থিময়। মাছের দেহে বায়ুথলি থাকে যা তিমির দেহে অনুপস্থিত। এছাড়া মাছের ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকে যা তিমির ক্ষেত্রে উন্মুক্ত। উল্লেখিত কারণেই তিমি কোন মাছ নয়। আবার তিমি জলে বাস করলেও এরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মাতৃ স্তন্যে দুগ্ধে লালিত হয়। এ কারণে এটি Mammalia শ্রেনির vertebrata উপ-পর্বের স্তন্যপায়ী প্রাণী। এ কারণে ও তিমিকে মাছ বলা হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র "ক" হলো থুট্টি হাঙ্গর এবং "খ" হল ইলিশ মাছ। থুট্টি হাঙ্গর হল কন্ড্রিকথিস শ্রেণির এবং ইলিশ মাছ হল আ্যকটিনোপটেরিজি শ্রেণীর প্রাণী। নিচে এদের পার্থক্য গুলো দেওয়া হল:

কন্ড্রিকথিস:

১. দেহ প্ল্যাকয়েড আঁইশ আবৃত। ২. অন্তঃকঙ্কাল তরুণস্থিময়।

৩. মাথার দুই পাশে ৫-৭ জোড়া ফুলকার রন্ধ্র পৃথকভাবে দেহের বাইরে উন্মুক্ত হয়।  

৪. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের। 

আ্যকটিনোপটেরিজি:

১. দেহ সাধারণত সাইক্লয়েড বা টিনয়েড আঁইশে আবৃত। 

২. অন্তঃকঙ্কাল অস্থিময়। 

৩. মাথার দুই পাশে একটি করে ফুলকা রন্ধ্র অবস্থিত যা কানকো দিয়ে আবৃত। 

৪. পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র "গ" হলো দোয়েল পাখি। দোয়েল হল কর্ডাটা পর্বের আ্যভিস শ্রেণীর প্রাণী। সফল উড্ডয়ন অভিযোজনের জন্য আ্যভিস শ্রেণীভুক্ত মেরুদন্ডী প্রাণী অনেক আঙ্গিক পরিবর্তন সাধিত হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো:

১. দেহ পালকে আবৃত; গ্রীবা প্রলম্বিত এবং S আকৃতির। 

২. উড্ডয়ন অঙ্গ হিসেবে অগ্রপথ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে। 

৩. চোয়াল দাতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে। ৪. অস্থিগুলো বায়ু গহ্বরপূর্ণ ও হালকা, অনেক হাড় একীভূত হয়েছে। 

৫. ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি যুক্ত হয়েছে, এমনকি হাড়ের ভেতরেও বায়ুথলী প্রবিষ্ট হয়।৬. শক্তিদায়ক খাদ্যের দ্রুত বিপাকের জন্য রয়েছে কার্যকর পরিপাকতন্ত্র। 

৭. হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট দুটি আট্রিয়া ও দুটি ভেন্ট্রিকল। 

৮. পাখির শরীরে এই প্রথম সমোষ্ণশোনিত বা এন্ডোথার্মিক অবস্থা দেখা দিয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”