| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৮
কোন স্তন্যপায়ী প্রাণীর দর্শনীয় বস্তু ও চোখের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত রেখে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুটি স্পষ্টভাবে দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটায় তাই উপযোজন।লে।
পিটুইটারি গ্রন্থিকে হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলে। কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন সংখ্যা যেমন বেশি, অন্যদিকে বিভিন্ন গ্রন্থির ওপর এসব হরমোনের প্রভাব ও বেশি। এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী কিন্তু সবচেয়ে ছোট গ্রন্থি।
উদ্দীপকে "A" চিহ্নিত অংশটি হলো মধ্যকর্ণ। নিচে মধ্যকণের গঠন দেওয়া হল:
একটি অসম আকৃতির বায়ু পূণ্য প্রকোষ্ঠ বিশেষ এবং করোটির টিমপোনিক বুলার ভেতর অবস্থিত। এতে নিচে বর্ণিত অংশগুলো পাওয়া যায়।
১. ইউস্টোশিয়ান নালি: মধ্য কর্ণের দল দেশ হতে সৃষ্টি হয়ে গেল পর্যন্ত বিস্তৃত এটি একটি সরু নলি বিশেষ।
২. কর্ণান্থি: এগুলো মধ্যকর্ণের গহ্বরে অবস্থিত পরস্পর পেশি দিয়ে যুক্ত হয়ে ক্রমান্বয়ে সুনির্দিষ্ট ভাবে সাজানো তিনটি ছোট অস্থি। অস্থির তিনটি হচ্ছে
১.ম্যালিয়াস
২.ইনকাস
৩.স্টোপিস।
৩. ছিদ্রপথ: মধ্যকর্ণ এর প্রাচীর পেরিওটিক অস্থিতে গঠিত,তবে সেখানে দুটি ছোট ছোট থাকে। উপরের দিকে ডিম্বাকার ছিদ্রকে ফেনেস্ট্রা ওভালিস এবং নিচের দিকের গোল ছিদ্রকে ফেনেস্ট্রা রোটাল্ডা বলে।
উদ্দীপকে A চিহ্নিত অংশটি হলো মধ্যকর্ণ। মধ্যকর্ণের সংক্রমণকে ওটিটিস মিডিয়া বলে। নিচে মধ্যকর্নের সংক্রমণ প্রতিরোধ আলোচনা করা হলো:
১. শিশুর আশেপাশে ধূমপান না করা। কারণ ধূমপায়ীদের শিশু সন্তান ঠান্ডা ও কানের সংক্রমণে বেশি ভুগে থাকে। ২. কানের সংক্রমণ প্রতিরোধে জন্মের পর শিশুকে অন্তত প্রথম ছয় মাস বুকের দুধ খেতে দেওয়া। বুকের দুধে রয়েছে রোগ প্রতিরোধক উপাদান। তাছাড়া ধারণা করা হয় মায়ের দুধে এমন কোন উপাদান রয়েছে যা পান করার সময় গলার উপর দিকের মিউকাস পর্দা বা ঝিল্লিতে আটকে থাকা ব্যাকটেরিয়াকে নিচের দিকে পাকস্থলীতে নিয়ে আসে। ফলে ব্যাকটেরিয়া উপর দিকে ইউস্টেশিয়ান নালীতে প্রবেশের সুযোগ পায় না।
৩. বুকের দুধ বা অন্য কোন তরল খাওয়ানোর সময় শিশুর মাথাটি পিঠের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে উঁচুতে রাখতে হবে। তা না হলে তরল খাবার ইউস্টেশিয়ান নালি হয়ে কানে ঢুকে সংক্রমণ সৃষ্টি করে। ৪. এলার্জিজনিত প্রভাব এড়িয়ে চলা। কারণ এলার্জিজনিত প্রতিক্রিয়ার কারণে ইউস্টেশিয়ান নালী বন্ধ হয়ে সংক্রমণ ঘটতে পারে।
৫. গোসলের সময় কানে যাতে পানি প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখা। বায়ু দূষণ থেকে দূরে থাকা।
৬. বারবার সর্দি হতে থাকলে এবং নাকের ছিদ্রপথ লালাভ রং হলে শিশু মুখ দিয়ে শ্বাস নিলে এবং রাতে হা করে ঘুমালে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া।