| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
ATP এর পূর্ণনাম হলো Adenosine Triphosphate
এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে। অন্যভাবে বলা যায় নিউক্লিওসাইডের ফসফেট এস্টার হলো নিউক্লিওটাইড। এটি নিউক্লিক এসিডের গাঠনিক একক। সাধারণত এক অণু পেন্টোজ সুগার, এক- অণু নাইট্রোজেন ক্ষারক ও এক অণু অজৈব ফসফেটের সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত।
উদ্দীপক চক্রটি হলো জীবের সবাত শ্বসনের ক্রেবস চক্র। মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত এ ক্রেবস চক্র জীবের শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র।
ক্রেবস চক্রে মোট 24 টি ATP তৈরি হয়।6 টি NADH2 থেকে 18 টি ATP
2 টি FADH2 থেকে 4 টি ATP
সাকসিনাইল CoA থেকে 2 টি ATP
সুতরাং বলা যায়, ক্রেবস চক্রে মোট 24 টি ATP তৈরি হয়।
উদ্দীপকের চক্রটি হচ্ছে সবাত শ্বসনের একটি ধাপ ক্রেবসচক। এর উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে মসনকে দুইভাগে বিভক্ত করেছে। যথা- (১) সবাত শ্বসন এবং (২) অবাত শ্বসন।
নিচে সবাতও অবাত শ্বসনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
১. সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় কিন্তু অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না ।
২. সবাত শ্বসনে পাইরুভিক এসিডের সম্পূর্ণ জারণ ঘটে কিন্তু অবাত শ্বসনে পাইরুভিক এসিডের আংশিক জারণ ঘটে।
৩. সবাত শ্বসনে অধিক পরিমাণে CO2 উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে অল্প পরিমাণ CO2 উৎপন্ন হয় না।
৪. সবাত শ্বসনে পানি উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে পানি উৎপন্ন হয় না। ৫. সবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয় না কিন্তু অবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয়।
৬. সবাত শ্বসন সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে কিন্তু অবাত শ্বসন মাইট্রোকন্ড্রিয়ার বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে ঘটে।
৭. সবাত শ্বসন অধিকাংশ উদ্ভিদ ও প্রাণিদেহে ঘটে কিন্তু অবাত শ্বসন কিছু অণুজীব, পরজীবী প্রাণী, বীজ প্রভৃতির ক্ষেত্রে ঘটে। উন্নত জীবে O2 এর অভাবে সাময়িকভাবে ঘটে ।
৮. সবাত শ্বসনে অধিক পরিমাণ শক্তি (38টি ATP) উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে স্বল্প পরিমাণ শক্তি (2টি ATP) উৎপন্ন হয়।