| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২১ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
লোহিত রক্তকণিকার প্লাজমামেমব্রেনে Rh ফ্যাক্টরের উপস্থিতিঅনুপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণিবিন্যাসকে Rh ব্লাড গ্রুপ বলে। Rh ফ্রাক্টরবিশিষ্ট রক্তকে এবং Rh ফ্যাক্টরবিহীন রক্তকে রক্ত বলে ।
যেসব অঙ্গের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক সেসব অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলে। মেরুদণ্ডী প্রাণীর অগ্রপদ, যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা, বিড়ালের অগ্রপদ, মানুষের হাত ইত্যাদি সমসংস্থ অঙ্গের উদাহরণ।
উদ্দীপকের আলোকে জনু চেকার বোর্ডের মাধ্যমে নিচে ব্যাখ্যা করা হলো-
ধরা যাক, সাদা লেগহর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন = C এবং সাদা লেগহর্নের রঙিন পালকের বাধাদানকারী প্রকট জিন = অতএব, সাদা লেগহর্নের জিনোটাইপ এবং সাদা ওয়াইনডটের জিনোটাইপ
অর্থাৎ, এক্ষেত্রে C হচ্ছে প্রকট হাইপোস্ট্যাটিক জিন এবং প্রকট এপিস্ট্যাটিক জিন। সুতরাং একটি সাদা পালকযুক্ত লেগহর্ন এর সাথে সাদা পাকলযুক্ত ওয়াইনডট এর ক্রস ঘটালে প্রথম বংশধরে সবগুলো শাবকই সাদা পালকযুক্ত পাওয়া যাবে। নিচে চেকার বোর্ডের মাধ্যমে তা দেখানো হলো-
সুতরাং চেকার বোর্ড থেকে এটা স্পষ্ট যে জনুতে ১৬টি বাচ্চার মধ্যে ১৩টি সাদা ও ৩টি রঙিন হবে। যার অনুপাত দাঁড়ায় সাদা : রঙিন = ১৩ : ৩।
উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। নিচে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের জিনতাত্ত্বিক বিশ্লেষণ করা হলো-
মেন্ডেলের ২য় সূত্র : দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে কেবল মাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। সূত্র অনুযায়ী বংশধরের ফিনোটাইপিক অনুপাত ৯ : ৩ : ৩ : ১।
উদ্দীপকের প্রাপ্ত ফলাফলে সাদা লেগহর্ন ও সাদা ওয়াইনডট-এর মধ্যে ক্রস করালে জনুতে উৎপন্ন সকল মোরগ-মুরগি সাদা পালক বিশিষ্ট হবে। জনুর মোরগ-মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে দেখা যায়, জনুতে সাদা ও রঙিন পালক বিশিষ্ট মোরগ-মুরগির আবির্ভাব ঘটে এদের অনুপাত সাদা : রঙিন = ১৩ : ৩।
উদ্দীপকের ফলাফলটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম। কারণ এক্ষেত্রে জনুতে প্রকট এপিস্ট্যাটিক জিন এর কারণে ১৩টি সাদা এবং এর অনুপস্থিতির কারণে ৩টি রঙিন পালক বিশিষ্ট মোরগ-মুরগির উৎপন্ন হয়। প্রকট এপিস্ট্যাসিস এর কারণে জনুতে সাদা ও রঙিন মোরগ মুরগির অনুপাত ১৩ : ৩।
অনুপাতের ভিন্নতাই প্রকাশ করে যে, উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।