A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৮৭🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃঅক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাকে পুষ্পপ্রতীক বলে। পুষ্পপ্রতীক মোটামুটিভাবে বৃত্তাকার দেখানো হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র 'খ' এর প্রতিনিধিত্বকারী গোত্র হলো Malvaceae। নিচে Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য তুলে ধরা হলো-

 

১. কাণ্ডের কচি অংশে রোম এবং পিচ্ছিল পদার্থ বিদ্যমান।

২. উপপত্র মুক্তপার্শ্বীয় ।

৩. পুষ্প একক ও সাধারণত উপবৃতিযুক্ত।

৪. পুংকেশর বহু, এক গুচ্ছক।

৫. পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত । ৬. পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার ।

৭. পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত ।

৮. অমরাবিন্যাস অক্ষীয় ।

৯. পুষ্পবিন্যাস টুইস্টেড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র 'ক' ও 'খ' এর প্রতিনিধিত্বকারী গোত্র হলো যথাক্রমে Poaceae এবং Malvaceae। এদের মধ্যে Poaceae গোত্র অধিক অর্থনৈতিক গুরুত্ব বহন করে। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো— Poaceae গোত্রের গুরুত্ব : এ গোত্রের উদ্ভিদই পৃথিবীর অধিকাংশ মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকে। গবাদি পশুর প্রধান খাদ্য ঘাসও এ গোত্রের অন্তর্ভুক্ত। এ গোত্রের ধান, গম, ভুট্টা এবং যব থেকে প্রাপ্ত খাদ্য প্রায় সকল দেশের প্রধান খাদ্যের খাদ্যের যোগান দেয়। আখ, বাঁশ, লেমন ঘাস, ঝাড়ু ঘাস এবং নলখাগড়াকে যথাক্রমে খাবার চিনি গৃহ নির্মাণ, সুগন্ধি তৈরি, ঝাড়ু এবং কাগজের মণ্ড তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া দূর্বাঘাস এ গোত্রের উদ্ভিদ যা রক্তপাত বন্ধে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া দূর্বাকে গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। Malvaceae গোত্রের গুরুত্ব : এ গোত্রের উদ্ভিদকে সবজি, শোভাবর্ধনকারী, কাপড় তৈরির সুতা, ভেষজী, দোলনা ও কৃষি কাজের নানা উপকরণ তৈরির কাজে ব্যবহার করা হয়। যেমন- ঢেঁড়সকে আমাদের দেশে সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং এর ঔষধি গুণ থাকায় এটি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। জবা, স্থলপদ্ম, মরিচ ফুলকে শোভা বর্ধনের জন্য ব্যবহার করা হয়। তাছাড়া কার্পাস, কেনাফ মেস্তাপাট হতে সুতা ও পাট জাতীয় আঁশ পাওয়া যায়। এসব সুতা ও আঁশ হতে কাপড় তৈরি হয়। এ গোত্রের ইন্ডিয়ান টিউলিপ এর কাঠ দিয়ে পেন্সিল, খেলনা ও কৃষি কাজের উপকরণ তৈরি করা যায়। অতএব, উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায়, Poaceae গোত্র Malvaceae গোত্র অপেক্ষা অধিক অর্থনৈতিক গুরুত্ব বহন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”