A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২১ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ১৭🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরই হলো সিলোম ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Urochordata উপপর্ব প্রায় ২৮০৪টি প্রজাতি নিয়ে গঠিত। এ উপপর্বের প্রাণীদের পৃথিবীর সব সমুদ্র উপকূলে অগভীর পানিতে পাওয়া যায়। এ উপপর্বের কিছু কিছু প্রজাতি সাইফন দিয়ে সজোরে পানি উৎসারিত করে বলে Urochordata উপপর্বের প্রাণীদের সাগর ফোয়ারা বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের Z" চিহ্নিত প্রাণীটি "Chondrichthyes" শ্রেণির অন্তর্ভুক্ত। নিচে "Chondrichthyes" শ্রেণির বৈশিষ্ট্য দেয়া হলো- 

১. দেহ অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড (সূক্ষ্ম কাঁটার মতো) আঁইশে আবৃত।

২. অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময় ।

৩. মাথার দু'পাশে ৫-৭ জোড়া ফুলকা রন্দ্র পৃথকভাবে দেহের বাইরে উন্মুক্ত।

৪. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের; অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি অসমান।

৫. মুখছিদ্র ও নাসারন্ধ্র মস্তকের অঙ্কীয়দেশে অবস্থিত। চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের X" প্রাণীটি Taenia solium যা Platyhelminthes ও "Y" Loa loa যা Nematoda পর্বের অন্তর্গত। নিম্নে Platyhelminthes ও Nematoda পর্বের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো-

Platyhelminthes:

১.দেহ উপরে নিচে চাপা, চোষক বা হুক যুক্ত।

২. দেহ নরম, কিউটিকুলার এপিডার্মিস দিয়ে আবৃত।

৩. প্রাণীরা সিলোমবিহীন। রেচন অঙ্গে শিখাকোষ থাকে।

৪. প্রাণীরা উভলিঙ্গ ।

৫. যৌন দ্বিরূপতা দেখা যায় না।

 

Nematoda

১. দেহ কীট অকৃতির, নলাকার এবং উভয় প্রান্ত ক্রমশ সরু।

২. দেহ নরম নমনীয় ইলাস্টিন নির্মিত কিউটিকল দিয়ে আবৃত।

৩. প্রাণীরা অপ্রকৃত সিলোমযুক্ত ও অখণ্ডায়িত।

৪. অধিকাংশ প্রাণী একলিঙ্গ ।

৫. যৌন দ্বিরূপতা দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২১ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”