A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৭ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

বিশ্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে।

উত্তর:

অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কারণ এই দর্পণ অসীম থেকে আসা আলোকরশ্মিকে ফোকাস বিন্দুতে পুঞ্জীভূত করে। লঞ্চের সার্চলাইটের অবতল দর্পণ এইভাবে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত আলোক রশ্মিকে দর্পণের ফোকাস পয়েন্টে পুঞ্জীভূত করে টার্গেটকে স্পষ্ট দেখতে সাহায্য করে। এ কারণে সার্চলাইট থেকে আগত আলোকরশ্মি অনেক দূর অবধি বিক্ষিপ্ত না হয়ে যেতে পারে।

উত্তর:

এখানে,
প্রতিবিম্বের দূরত্ব, v= -60 cm
[অবাস্তব বলে ঋণাত্মক]
বক্রতার ব্যাসার্ধ, r=40cm
∴ ফোকাস দূরত্ব, f= r2

=40 cm2
=20 cm

লক্ষ্যবস্তুর দূরত্ব, u= ?

 

আমরা জানি,

1v+1u=1f

বা, 1u=1f1v
বা, 1u=120+160
বা, 1u=3+160
বা, 1u=460
বা, u=604

u=15 cm

অতএব, লক্ষ্যবস্তুকে মেরু হতে 15cm দূরে স্থাপন করলে 60 cm দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে।

উত্তর:

উদ্দীপকের দর্পণটিতে AB লক্ষ্যবস্তুটিকে F ও O এর মধ্যে অর্থাৎ বক্রতার কেন্দ্রের ভেতরে স্থাপন করলে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। আবার AB লক্ষ্যবস্তুটিকে O এর বাইরে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে স্থাপন করলে প্রতিবিম্ব দর্পণের সামনে ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে গঠিত হয়। রশ্মিচিত্রের মাধ্যমে নিচে এটি দেখানো হলো-

ধরি, AB লক্ষ্যবস্তুটি বক্রতার কেন্দ্র O ও প্রধান ফোকাস F-এর মধ্যে অবস্থিত। A হতে আগত প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি AQ প্রতিফলনের পর প্রধান ফোকাস F দিয়ে অগ্রসর হবে এবং প্রধান ফোকাস F গামী অপর একটি রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল পথে নির্গত হবে। প্রতিফলিত রশ্মিদ্বয় A' বিন্দুতে মিলিত হয়। সুতরাং A' হবে A বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। A' থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব A'B' হবে AB-এর বাস্তব প্রতিবিম্ব। চিত্র হতে দেখা যায়,
প্রতিবিম্বের অবস্থান: বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে।
প্রতিবিম্বের প্রকৃতি: বাস্তব ও উল্টো।
প্রতিবিম্বের আকৃতি: বিবর্ধিত।

আবার, দর্পণটিতে AB লক্ষ্যবস্তুকে O এর বাইরে রাখার ফলে A থেকে দুটি রশ্মি AQ ও QA' নির্গত হয়ে প্রতিফলনের AQ' ও RA' বরাবর চলে যায় যা পরস্পর A' বিন্দুতে ছেদ করে। B হতে অপর একটি আলোকরশ্মি প্রধান অক্ষ বরাবর নির্গত হয়ে একই পথে প্রতিফলিত হয়ে ফিরে আসে। A' হতে প্রধান অক্ষের উপর A'B' লম্ব টানা হয় যা AB এর প্রতিবিম্ব নির্দেশ করে।
চিত্র হতে দেখা যায়,
প্রতিবিম্বের অবস্থান: বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যে।
প্রতিবিম্বের প্রকৃতি: বাস্তব ও উল্টো।
প্রতিবিম্বের আকৃতি: খর্বিত।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)”