A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৬৫🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকের মধ্যে কোন দ্রব সর্বোচ্চ পরিমানে দ্রবীভূত হলে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে সম্পৃক্ত দ্রবণ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাম্যধ্রুবক KC এর মান কখনো শূন্য হয় না। একটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তা বিবেচনা করা হলো:

M+N⇆Q+R

আমরা জানি,

KC=[Q][R][M][N]

KC এর মান শূন্য হতে হলে উৎপাদ Q ও R এর পরিমান শূন্য হতে হবে। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তা সম্ভব নয়। তাই সাম্যধ্রুবক KC এর মান কখনো শূন্য হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে X ও A হলো যথাক্রমে N ও O। এদের হাইড্রাইড হলো NH3 এবং H2O। নিচে NH3 এবং H2O এর বন্ধনকোণের ভিন্নতার কারণ ব্যাখা করা হলোঃ

NH3 এর ক্ষেত্রেঃ

N এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপঃ

N(7)→1 s22 s22p3

উদ্দীপিত অবস্থায় →1 s22 s22px12p12pz1

সংকরিত অবস্থায় →1s22y122y212y312y41

sp3 সংকরণের ফলে চারটি সমতুল্য সংকর অরবিটালের সৃষ্টি হয়। এদের মধ্যে y21, y31, y41 সংকর অরবিটাল তিনটি হাইড্রোজেন এর 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ দ্বারা তিনটি N-H সিগমা বন্ধন সৃষ্টি করার মাধ্যমে NH3 অনু গঠণ করে। y2, y3, y4 ও অরবিটাল সমূহের বন্ধন ইলেকট্রন যুগলের মধ্যকার বিকর্ষণ অপেক্ষা y12 এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা তাদের উপর বিকর্ষণ বেশি হয়। ফলে NH এর বন্ধন কোণ কমে109° থেকে কমে 107° হয়। NH3 এর গঠণ ত্রিকোণাকার পিরামিডের ন্যায়।

H2O এর ক্ষেত্রেঃ

O এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ

O(8)→1 s22 s22p4

উদ্দীপিত অবস্থায়→1 s22 s22px22py12pz1

সংকরিত অবস্থায়→1 s22y122y222y312y41

চারটি সংকর অরবিটালের মধ্যে প্রথম দুটিতে আছে নিরসঙ্গ ইলেকট্রন যুগল। অপর দুটি অরবিটাল y31 ও y41 H এর 1s1 অরবিটালের সাথে সিগমা বন্ধন সৃষ্টির মাধ্যমে H2O অনু সৃষ্টি করে।

অক্সিজেন পরমাণুর দুটি নিরসঙ্গ ইলেকট্রন যুগল পানির অনুর বন্ধন ইলেকট্রন যুগলকে অধিকতর বিকর্ষণ করে বলে বন্ধন কোণ 109.5° থেকে কমে 104.5° হয়। H2O এর আকার V আকৃতির।

সুতরাং বলা যায়,

NH3 ও H2O এর বন্ধন কোণের ভিন্নতার কারণ হলো অনুতে বিদ্যামান মুক্তজোড় ইলেকট্রন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের মৌলসমূহের মধ্যে Be, B, N, O মৌলগুলোর কারণে উদ্দীপকের রেখাটি আদর্শ পর্যায়বৃত্ত ধর্ম প্রদশণ করে না। নিচে এর কারণ ব্যাখা করা হলোঃ

    ১. B ও Be এর ক্ষেত্রেঃ B ও Be এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ

B(5)→1 s22 s22p1Be(4)→1 s22 s2

আমরা জানি যেসব মৌলের সর্বশেষ অরবিটালটি পূর্ণ ও অর্ধপূর্ণ থাকে তাদের ইলেকট্রন বিন্যাস খুবই স্থিতিশীল হয়। অর্থাৎ এইসব মৌল থেকে একটি ইলেকট্রন বের করে আনতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। B ও Be এর ক্ষেত্রে Beএর অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় Be থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে B এর থেকে বেশি শক্তির প্রয়োজন হবে।এই কারণে Be অপেক্ষায় B এর আয়নিকরণ শক্তি কম।

2. O ও N এর ক্ষেত্রেঃ O ও N এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপঃ

O(8)→1 s22 s22p4 N(7)→1 s22 s22p3

N এর সর্বশেষ অরবিটালটি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ হওয়ায় N এর ইলেকট্রন বিন্যাস O এর চেয়ে অধিক স্থিতিশীল। তাই N থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে O এর চেয়ে বেশি শক্তি প্রয়োজন হয়।

সুতরাং বলা যায় আয়নীকরণ শক্তির তারতম্যের কারণে রেখাটি আদর্শ পর্যায়বৃত্ত ধর্ম প্রদর্শণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”