A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৫০🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে একমোল পরিমাণ যেকোন গ্যাসের আয়তনকে ঐ গ্যাসটির মোলার আয়তন বলে

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রোপানোন টটোমারিজম প্রদর্শন করে। 

যে কার্যকরীমূলক সমাণুতায় সমাণুসমূহ সাধারণ অবস্থায় স্বতঃস্ফূর্ত ভাবে সম্পূর্ণ ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে রূপান্তরিত হয়, সেটি টটোমারিজম। প্রোপানোনের ক্ষেত্রে, এটি স্বতঃস্ফূর্তভাবে অল্প পরিমাণে প্রোপিন-2-অল সৃষ্টি করে। এখানে প্রোপানোনের কিটোমূলক (-CO-) টি অ্যালকোহল এবং C=C এ রূপান্তরিত হয়। এটি সাম্যাবস্থায় বিদ্যমান থাকে। 

অর্থাৎ প্রোপানোন এবং প্রোপিন- 2 অল পরস্পর টটোমারিজম প্রদর্শন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক থেকে পাই,

  100 gm চুনাপাথরে CaCO3 এর পরিমাণ = 95 gm

∴ 1 gm    ,, ,,   ,,   ,,   =95100gm

∴ 100 gm   ,,     ,,   ,,   ,,   =95100×100=95gm

CaCO3 এবং HCl এর বিক্রিয়ায়-

CaCO3 + 2HCl → CaCl2 + H2O + CO2

  100 gm              1 mol = 22.4L (STP তে)

অর্থাৎ, বিক্রিয়া থেকে দেখা যায় উৎপন্ন A গ্যাসটি CO2

এখন, STP তে,

100 gm CaCO3 থেকে CO2 গ্যাস পাওয়া যায় = 22.4L

 1 gm  CaCO3   ,,    CO2 ,,    ,,    ,,   =22.4100 L

∴ 95 gm CaCO3 ,,  CO2 ,,   ,,   ,,   =22.4×95100 L=21.28 L

এখন, STPতে,

     চাপ, P1 = 1 atm

     আয়তন, V1 = 21.28 L

     তাপমাত্রা, T1 = 0°C বা 273K

P2=850mmHg=850760=1.12 atm T2=30∘C=303 K V2=?

 আমরা জানি, 

P1 V1 T1=P2 V2 T2

    বা,  V2=P1 V1 T2P2 T1

V2=1×21.28×3031.12×273∴V2=21.09 L

∴ 30° C তাপমাত্রায় 850 mmHg চাপে A বা CO2 গ্যাসের আয়তন 21.09L

(Answer).

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"গ" থেকে পাই, "A" গ্যাসটি CO2। CO2 একটি বাস্তব গ্যাস এটির লেখচিত্র Z রেখার মতো। নিচে ব্যাখ্যা করা হলঃ

উদ্দীপকের Z এর ক্ষেত্রে, চাপ (P) বাড়ার সাথে সাথে PV এর মান 1 এর চেয়ে কমে যায়। আবার, চাপ বৃদ্ধি করতে থাকলে পরবর্তীতে PV এর মান ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং একসময় এটি বৃদ্ধি পেতে পেতে 1 এর চেয়ে বেশি বৃদ্ধি পায়। বাস্তব গ্যাসের এই বিচ্যুতিকে সংবেদনশীল গুণাঙ্ক Z দ্বারা চিহ্নিত করা হয়।

PV= ZnRT

অর্থাৎ, Z=PVnRT

উদ্দীপকে, Z এর মান 1 অপেক্ষা কম। অর্থাৎ Z<1। সুতরাং, একই তাপমাত্রা এবং চাপে বাস্তব গ্যাস (Z) টি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংবেদনশীল। এক্ষেত্রে গ্যাসের Z এর মান 1 এর চেয়ে ছোট অর্থাৎ, সৃষ্ট বিচ্যুতি ঋণাত্মক। 

X গ্যাসটির ক্ষেত্রে, এটি আদর্শ গ্যাস যার PV বনাম P রেখাটি সরলরৈখিক। PV বনাম P রেখাটি স্থির তাপমাত্রায় সরলরৈখিক হলে লেখটি বয়েলের সূত্র পুরাপুরি মেনে চলে, যেটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে লক্ষণীয়।

গ্যাসটি সম্পূর্ণভাবে PV= nRT সমীকরণ অনুসরণ করে। Z= 1 হলে গ্যাসটির কোনো ধনাত্মক বিচ্যুতি লক্ষ করা যায় না। ফলে PV বনাম P রেখাটি (অ্যামাগা রেখা) সরলরৈখিক এবং গ্যাসটি সম্পূর্ণরূপে আদর্শ হয়।

সুতরাং বলা যায়, উদ্দীপকের A গ্যাস বা CO2 লেখচিত্র Z গ্যাসের মতো আচরণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
1 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”