A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (3 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৮১🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হুন্ডের নীতিটি হলো- "একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে; এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে।”

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাধারণ H2O অণুতে পোলারিটি বিদ্যমান। পোলারিটির ফলে H2O অণুতে হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি হয়। হাইড্রোজেন, বন্ধন সৃষ্টির ফলে H2O অণুসমূহ পরস্পরকে আকৃষ্ট করে সংবদ্ধ অবস্থায় থাকে। ফলে H2O সাধারণ তাপমাত্রায় তরল হয়।

কিন্তু H2S অণুতে পোলারিটি সৃষ্টি হওয়া সম্ভব নয়, ফলে H2S সংবদ্ধ আকারে থাকতে পারে না। তাই H2S গ্যাসীয় হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ :

[∵ বিক্রিয়ক AX 30% অবিয়োজিত হয়];

বিয়োজন মাত্রা, α=(100−30)%=70%

দেওয়া আছে, পাত্রের আয়তন = 2 L

[AX]=0.32=0.15 mol L−1[A]=0.72=0.35 mol L−1[X]=0.72=0.35 mol L−1

সুতরাং, বিক্রিয়াটির জন্য,

Kc=[A][X][AX]=0.35×0.350.15=0.817

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ :

এখানে, α= বিয়োজন মাত্রা

সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা = 1−α+α+α=1+α

বিক্রিয়াটিতে চাপ দ্বিগুণ করলে অর্থাৎ P = 2 × 2 = 4 atm

PAX=1−α1+α×PPA=α1+α×PPX=α1+α×P

 

এখানে,

Δn=2−1=1

 Kc=0.817 mol L−1[∵ 'গ' থেকে প্রাপ্ত]

R=0.0821 L atmk−1 mol−1

 T=95∘C=(95+273)K

=368 K

∴ Kp=Kc(RT)Δn

বা, Kp=0.817(0.0821×368)1

=24.68 atm

 

সুতরাং বিক্রিয়াটির জন্য Kp=PA×PXPAX

বা, Kp=(α1+α×P)×(α1+α×P)1−α1+α×P

বা, Kp=α2P2(1+α)2×1+α(1−α)P

বা, Kp=α2P1−α2

বা, Kp−Kpα2=α2P

বা, α2P+Kpα2=Kp

বা, α2(P+Kp)=Kp

বা, α2=KpP+Kp

বা, α2=24.684+24.68

বা, α2=0.8605

∴α=0.9276

বিয়োজন মাত্রা শতকরায় প্রকাশ করলে α = 0.9276 × 100% = 92.76%

সুতরাং উদ্দীপকের বিক্রিয়ায়, চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা 70% থেকে বৃদ্ধি পেয়ে 92.76% হয়, অর্থাৎ (92.76-70) = 22.76% বৃদ্ধি পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”