যে সকল হাইড্রোকার্বনে কার্বন-কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।
একটি যৌগমূলক'। কারণ আয়নটি একাধিক পরমাণু (P ও H) সমন্বয়ে গঠিত মূলক, রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। যেমন-
এজন্য কে যৌগমূলক বলে ।
উদ্দীপকের তথ্যমতে, (i) ও (ii) নং যৌগদ্বয় যথাক্রমে ইথেন ও ইথিন ; যেখানে যৌগটিতে বা, এবং যৌগটিতে, বা, । এদের মধ্যে ইথিন অসম্পৃক্ত। নিচে বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করা হলো-
(1) ব্রোমিন দ্রবণ পরীক্ষা : নিষ্ক্রিয় দ্রাবক এর উপস্থিতিতে ইথিন ও ব্রোমিন দ্রবণের যুত বিক্রিয়ায় বর্ণহীন 1, 2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে।
(2) বেয়ার পরীক্ষা : ক্ষারীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেটের লঘু দ্রবণ দ্বারা ইথিন জারিত হয়ে ইথিলিন গ্লাইকলে পরিণত হয়। ফলে দ্রবণের গোলাপি বর্ণ দূরীভূত হয়ে যায়।
উপরোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে, ইথিন একটি অসম্পৃক্ত যৌগ।
পক্ষান্তরে ইথেন ব্রোমিন দ্রবণ ও বেয়ার দ্রবণ পরীক্ষা দেয় না বলে এটি অসম্পৃক্ত যৌগ নয়।
উদ্দীপকের (ii) নং যৌগটি ইথিন । (ii) নং যৌগ তথা ইথিন থেকে ফ্যাটি এসিড বা ইথানোয়িক এসিড ( ) প্রস্তুতি সম্ভব। নিচে তা বিশ্লেষণ করা হলো-
ইথিন হতে ইথানয়িক এসিড : হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে ইথিন HBr এর সাথে বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইড উৎপন্ন করে। ইথাইল ব্রোমাইড NaOH এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়ায় ইথানলে পরিণত হয়। উৎপন্ন ইথানলকে শক্তিশালী জারক ও দ্বারা জারিত করলে প্রথমে অ্যালডিহাইড ও পরে ইথানয়িক এসিডে পরিণত হয়।
এভাবে ইথিন থেকে ফ্যাটি এসিড তৈরি করা হয়।
