A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১০৫🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

চুম্বকক্ষেত্রের মান যতোই বৃদ্ধি করা যাবে, রেখার বিভক্তিকরণের পরিমাণ ততোই বৃদ্ধি পাবে এটিই জীম্যান প্রভাব। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সিগমা বন্ধন গঠিত হওয়ার পর দুটি পরমাণুতে যদি সমান্তরাল p-অরবিটাল থাকে তাহলে তাদের পার্শ্ব অধিক্রমণের ফলে পাই (π) বন্ধন গঠিত হয়। এই ক্ষেত্রে পরমাণুদ্বয় নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে যা সমযোজী' বন্ধনের একটি বৈশিষ্ট্য। তাই পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের পাত্র A এর দ্রবণটি CH3COOH| CH3COOH একটি দুর্বল এসিড বলে এর pH মান নির্ণয় করতে অসওয়ান্ডের লঘুকরণ সূত্র ব্যবহার করা হয়।

দেওয়া আছে, 

[CH3COOH]=0.25M 

বা, C =0.25M 

Ka=1.8×10−5 

অসওয়াল্ডের লঘুকরণ সূত্রানুসারে,

α=KaC=1.8×10−50.25=8.485×10−3 

আবার,

[H+]=α×C=8.485×10−3×0.25=2.12×10−3M 

আমরা জানি,

pH=−log⁡[H+]=−log⁡(2.12×10−3)=2.67 

সুতরাং, পাত্র A এর দ্রবণের pH মান 2.67 । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A-পাত্রের দ্রবণের ক্ষেত্রে, 
25 mL0.25MCH3COOH দ্রবণ =6.25 mLIMCH3COOH 

আবার, B পাত্রের দ্রবণের ক্ষেত্রে- 
15mL0.25MKOH দ্রবণ =(15×0.25)mL1MKOH 

=3.75M1MKOH 

C-পাত্রে সংঘটিত বিক্রিয়া- 

দেখা যাচ্ছে, সাম্যাবস্থায় 2.5 mL1MCH3COOH ও 3.75mL1MCH3COOK দ্রবণে অবশিষ্ট থাকে। এজন্য CH3COOH ও CH3COOK এর মিশ্রণ অম্লীয় বাফার হিসেবে কাজ করবে। এ দ্রবণে সামান্য এসিড (HCl) বা সামান্য ক্ষার (NaOH) যোগ করলে pH মানের কোনো পরিবর্তন হবে না। নিচে তা বিশ্লেষণ করা হলোCH3COOH ও CH3COOK বাফ়ার উপাদানদ্বয় দ্রবণে নিম্নরূপে দ্রবীভূত হয়-

CH3COOH⇌CH3COO−+H+CH3COOK⟶CH3COO−+K+

১. সামান্য পরিমাণ এসিড অর্থাৎ H+আয়ন বাফার দ্রবণে যোগ করা হলে প্রদত্ত H+আয়নগুলো দ্রবণে বিদ্যমান CH3COO−আয়নের সাথে যুক্ত হয়ে নিম্নরূপে মৃদু তডিৎ বিশ্লেষ্য CH3COOH উৎপন্ন করে। 

H+(aq)+CH3COO−(aq)→CH3COOH(aq) 

এসিটিক এসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ায় সামান্য পরিমাণে বিয়োজিত হয়। তাই ঐ বাফার দ্রবণে প্রদত্ত অম্ল দ্বারা H+ আয়নের ঘনমাত্রা বাড়ে না। অর্থাৎ pH -এর মান অপরিবর্তিত থাকে।

২. সামান্য পরিমাণে ক্ষারক অর্থাৎ OH−আয়ন এই বাফার দ্রবণে যোগ করলে অতিরিক্ত OH−আয়ন দ্রবণে উপস্থিত H+আয়নের সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করে। ফলে দ্রবণে মোট OH− আয়নের ঘনমাত্রা স্থির থাকে। তাই এসিটিক এসিডের সাম্যাবস্থা ডানদিকে সরে গিয়ে H+আয়ন তৈরি করে বিক্রিয়ারত H+আয়নের অভাব পূর্ণ করে।

OH−(aq)+H+(aq)→H2O(ℓ)CH3COOH(aq)⇌CH3COO−(aq)+H+(aq)

সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের C পাত্রে সামান্য HCl বা সামান্য NaOH যোগ করলে pH মানের কোনো পরিবর্তন হবে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”