A. Nayan
A. Nayan
1 Jun 2026 (2 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দন্ত চিকিৎসক নিচের…’ ২০২৬ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ৭ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ২৪📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দন্ত চিকিৎসক নিচের চিত্রের ন্যায় AB লক্ষ্যবস্তুটিকে দর্পণের 15 cm সামনে রেখে বিম্ব পর্যবেক্ষন করলো। AB লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 6 cm.

উত্তর:

প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে।

উত্তর:

নিখুঁত ও নিরাপদে গাড়ি চালাতে হলে চালককে শুধু গাড়ির সামনে নয় একই সাথে পিছনে এবং পাশে কি আছে এ ব্যাপারেও সজাগ থাকতে হয়। এজন্য গাড়িতে লুকিং গ্লাস ব্যবহার করা হয়। এই লুকিং গ্লাসে পেছনের দৃশ্য দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহৃত হয় কারণ উত্তল দর্পণে যেকোনো বস্তুর অসদ, সোজা ও বস্তুর চেয়ে ছোট বিম্ব গঠিত হয়। ফলে ছোট উত্তল দর্পণে পিছনের সমগ্র জায়গার প্রতিবিম্ব দেখা সম্ভব হয়।

উত্তর:

এখানে,
বক্রতার ব্যাসার্ধ, r=60 cm
ফোকাস দূরত্ব, f=602=30 cm
লক্ষ্যবস্তুর দূরত্ব, u=15 cm
বিম্বের দূরত্ব, v= ?
আমরা জানি,

1v+1u=1f

বা,

v=(1f1u)1
=(130115)1=30 cm

∴ বিবর্ধন, m=|vu|=|(30 cm)15 cm|=2

লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, l=6 cm

বিম্বের দৈর্ঘ্য, l= ?

আমরা জানি, m=ll
বা, l=ml=2×6 cm=12 cm অতএব, বিম্বের দৈর্ঘ্য্য 12 cm .

উত্তর:

'গ' হতে পাই, উদ্দীপকের উত্তল দর্পণটির ফোকাস দূরত্ব 10 cm। উত্তল দর্পণের সামনে যেখানেই লক্ষ্যবস্তু স্থাপন করা হয় তার প্রতিবিম্ব দর্পণের পিছনে মেরু ও প্রধান ফোকাসের মাঝে গঠিত হবে।
এছাড়া উত্তল দর্পণে সর্বদা খর্বিত বিম্ব গঠিত হয়।

চিত্রে MOM একটি উত্তল দর্পণ যার O মেরু, C বক্রতার কেন্দ্র, F প্রধান ফোকাস। প্রধান অক্ষ CO-এর বর্ধিতাংশের উপর PQ একটি লক্ষ্যবস্তু লম্বভাবে অবস্থিত। P থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার সময় F বিন্দু থেকে আসছে বলে মনে হয়। P থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র C বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে যায়। উভয় রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে P বিন্দুতে মিলিত হয়। Q থেকে অপর রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। P থেকে প্রধান অক্ষের উপর PQ লম্ব আঁকলে PQ হবে PQ লক্ষ্যবস্তুর অবাস্তব বিম্ব।

বিম্বের অবস্থান : দর্পণের পিছনে।
বিম্বের আকৃতি : খর্বিত বা ছোট।
বিম্বের প্রকৃতি : অবাস্তব ও সোজা।
অর্থাৎ, উদ্দীপকের দর্পণের ক্ষেত্রে 10 cm -এর বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিদ্ব পাওয়া সম্ভব নয়।

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দন্ত চিকিৎসক নিচের…’ ২০২৬ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)”