A. Nayanㅤ
A. Nayan
19 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দরিদ্র কৃষক করম…’ ঢাকা বোর্ড ২০১৭ – ইসলাম ও সমাজজীবন, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ইসলাম শিক্ষা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ ইসলাম শিক্ষা🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — ইসলাম ও সমাজজীবন🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দরিদ্র কৃষক করম আলীর স্ত্রী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। সাহায্যের জন্য গ্রামের এক জমিদার রহমত বকশের কাছে গেলে তিনি তাকে বিশ হাজার টাকা ধার দেন। তবে একবছর পর উক্ত টাকা পরিশোধের সময় বিশ কেজি সুগন্ধী চাল দেওয়ার কথা বলেন। করম আলী এতে সন্তুষ্টচিত্তে রাজি হলে জমিদার তার স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। অন্যদিকে তার বড় ভাই জনাব ফজর আলী তাকে দশ হাজার টাকা দিয়ে বছর শেষে উক্ত টাকার পরিবর্তে পনেরো মণ ধান পরিশোধ করতে বলেন এবং তার স্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এর কিছুদিন পর রহমত বশের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী জনাব হাসমত চৌধুরী করম আলীকে বলেন, রহমত বক্শের সাহায্যে তুমি খুশি হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়নি।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ইসলামি আদর্শ, রীতিনীতি ও বিধি-বিধানের ভিত্তিতে গড়ে ওঠা মানবসমাজকে ইসলামি সমাজ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিরক্ষরতা দূরীকরণে মসজিদের ইমাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে বাংলাদেশ সরকার ধর্ম-মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের প্রায় ৪৩,০০০ মসজিদে প্রাক-প্রাথমিক শিক্ষা ও বয়স্ক শিক্ষা চালু করেছে। মসজিদের সম্মানিত ইমামগণ উক্ত শিক্ষার্থীদের পাঠদান করেন। ফলে নিরক্ষরতা দূর হচ্ছে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে আসছে। আবার ইমামগণ মসজিদে আলোচনা ও জুমার খুৎবার মাধ্যমে জনগণকে সচেতন করে তোলেন। এছাড়া নুরানি প্রশিক্ষণের মাধ্যমেও তারা সমাজ হতে নিরক্ষরতা দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জনাব রহমত বকশের সাহায্য এবং অতিরিক্ত পাওয়ার শর্ত সুদের পর্যায়ভুক্ত; তাই হাসমত এরূপ মন্তব্য করেন। সুদের চিন্তাচেতনা মানবতা ও ইসলামবিরোধী। আল্লাহ ও তাঁর রাসুল (স) অর্থনৈতিক লেনদেনকে সুদমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন এবং এ ধরনের লেনদেনকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন।
আল্লাহ বলেন- অর্থ: আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল এবং সুদকে হারাম করেছেন'। (সুরা বাকারা: ২৭৫)
দরিদ্র কৃষক করম আলির স্ত্রী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। সাহায্যের জন্য জমিদার রহমত বকশের কাছে গেলে তিনি তাকে বিশ হাজার টাকা ধার দেন। তবে একবছর পর টাকা পরিশোধের সময় বিশ কেজি সুগন্ধী চাল দেওয়ার কথা বলেন। করম আলি এতে সন্তুষ্টচিত্তে রাজী হয়। কিছুদিন পরে রহমত বকশের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী জনাব হাসমত চৌধুরী করম আলিকে বলেন, রহমত বকশের সাহায্যে তুমি খুশি হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়নি। কেননা বিশ হাজার টাকা পরিশোধের সময় অতিরিক্ত বিশ কেজি সুগন্ধী চাল দেওয়া সুদের পর্যায়ভুক্ত। যারা সুদি কারবার করে তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করতে হবে। সুদের ধ্বংসাত্মক পথ থেকে মুমিনদের বিরত রাখতে রাসুল (স) বলেন- যে সুদ খায়, সুদ দেয়, সাক্ষী এবং লেখক তাদের সকলের ওপর আল্লাহর অভিশাপ।
রহমত বকশের সাহায্যে সুদের শর্ত থাকায় হাসমত সাহেব করম আলিকে আল্লাহর অসন্তুষ্টির কথাটি বলা যথার্থ হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জনাব ফজর আলির আচরণে কর্তব্যপরায়ণতা প্রকাশিত হয়েছে। পারিবারিক জীবনে কর্তব্যপরায়ণতার প্রভাব গুরুত্বপূর্ণ। কর্তব্য হলো যা করণীয়, যা করা উচিত। যে ব্যক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যথাসময়ে দায়িত্ব পালন করে তাকে বলা হয় কর্তব্যপরায়ণ।
পৃথিবীতে সকল মানুষই কোনো না কোনো বিষয়ে দায়িত্বশীল। রাসুল (স) বলেছেন, 'সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে'। (সহিহ বুখারি) মানুষ সামাজিক জীব, তাই সে একা বাস করতে পারে না। মানবিক প্রয়োজনে একে অন্যের সাহায্যে এগিয়ে যেতে হয়। আল্লাহ তায়ালা মাতা-পিতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী সকলের প্রতি কর্তব্য পালনের ও সহানুভূতি প্রদর্শনের নির্দেশ দিয়েছেন।

উদ্দীপকে দরিদ্র কৃষক করম আলির স্ত্রী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। সাহায্যের জন্য এগিয়ে আসেন ফজর আলি। তিনি তাকে দশ হাজার টাকা দিয়ে বছর শেষে উক্ত টাকার পরিবর্তে ১৫ মণ ধান পরিশোধ করতে বলেন এবং তার স্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তার এ কাজের মাধ্যমে কর্তব্যপরায়ণতা প্রকাশ পেয়েছে। মানুষ হয়ে মানুষের বিপদের দিনে এগিয়ে যাবে এটাই মানবিকতা। ফজর আলির এই কাজটির মাধ্যমে অর্থাৎ কর্তব্যপরায়ণতার মাধ্যমে পারিবারিক জীবনে তার বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা বাড়বে।
উপরিউক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায়, জনাব ফজর আলি একজন কর্তব্যপরায়ণ ব্যক্তি। এজন্য তার পরিবারের অন্যরা তার প্রতি আস্থাশীল হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দরিদ্র কৃষক করম…’ ঢাকা বোর্ড ২০১৭ – ইসলাম ও সমাজজীবন, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ১ম পত্র (এইচএসসি)”