A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-০১:27∘C তাপমাত্রায় ও…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১১৬🏢 প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

দৃশ্যকল্প-০১:27∘C তাপমাত্রায় ও প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কিছু পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংনমিত করে আয়তন প্রাথমিক আয়তনের এক-তৃতীয়াংশ করা হলো।
দৃশ্যকল্প-০২:0∘C তাপমাত্রার 200 gm বরফকে প্রথমে 0∘C তাপমাত্রার পানিতে এবং পরবর্তীতে এই 0∘C তাপমাত্রার পানিকে 100∘C তাপমাত্রায় পানিতে রূপান্তরিত করা হলো। বরফ গলনের সুপ্ততাপ 336000 J kg1, পানির আপেক্ষিক তাপ 4200Jkg−1 K−1 ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে যন্ত্র তাপশক্তির বিনিময়ে কাজ করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিজ্ঞানী ক্লসিয়াসের মতে, কোনো সিস্টেমে তাপশক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে বা অন্য কোনো শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হলে সিস্টেমের মোট শক্তির পরিমাণ একই থাকে। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। যখনই কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয়, তখন তার কিছু অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ পরিবেশের উপর বাহ্যিক কার্য সম্পাদন করে। অর্থাৎ কোনো সিস্টেমে △Q তাপ প্রয়োগে অভ্যন্তরীণ শক্তি ΔU এবং বহিস্থ কাজ ΔW সম্পন্ন হলে, ΔQ=ΔU+ΔW.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, প্রাথমিক তাপমাত্রা,

T1=27∘C=300 K

প্রাথমিক আয়তন ।=V। 
চূড়ান্ত আয়তন, V2=V13
চূড়ান্ত তাপমাত্রা, T2= ?

γ=1.41

আমরা জানি,

T1 V1γ−1=T2 V1γ−1

বা, T2=(V1 V2)γ−1×T1

=(V1V1)γ−1×T1=31.41−1×300=470.7 K=197.7∘C

অতএব, দৃশ্যকল্প-০১ এ বর্ণিত গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা 197.7° C

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রথম ধাপ:

এখানে, পানির ভর, m=200 gm=0.2 kg
প্রাথমিক তাপমাত্রা, T1=0∘C=273 K
বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, Lf=3.36×105Jkg−1 
∴ বরফ গলনে এন্ট্রপির পরিবর্তন,

Δs1=mLf T1=0.2×3.36×105273=246.15JK−1

পরবর্তী ধাপ:

পানির ভর, m = 200gm=0.2 kg
প্রাথমিক তাপমাত্রা, T2=0∘C=273 K
চূড়ান্ত তাপমাত্রা, T3=100∘C=373 K
পানির আপেক্ষিপ তাপ, S=4200Jkg−1 K−1
∴ পরবর্তী ধাপে এন্ট্রপির পরিবর্তন,

Δs2=mSln⁡( T3 T2)=0.2×4200×ln⁡(373273)
=262.17Jkg−1 K−1

এখানে, Δs1≠Δs2

অতএব, দৃশ্যকল্প-০২ এ বর্ণিত প্রক্রিয়ার উভয় ধাপে এন্ট্রপির পরিবর্তন সমান হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-০১:27∘C তাপমাত্রায় ও…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”